খুঁজুন
শনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে সুপারমার্কেটে বন্দুক হামলায় নিহত ১, আহত ১২

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১, ১২:৪৬ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রে সুপারমার্কেটে বন্দুক হামলায় নিহত ১, আহত ১২

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে একটি সুপারমার্কেটে বন্দুক হামলার ঘটনায় একজন নিহত হয়েছেন এবং ১২ জন আহত হয়েছেন। হামলার অভিযুক্ত নিজের গুলিতে নিহত হয়েছে বলে পুলিশ ধারণা করছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদমাধ্যম ডয়চে ভেলে এ খবর জানিয়েছে।

স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার টেনেসির কলিয়েরভিলের ক্রোগার সুপারমার্কেটে বন্দুক হামলার ঘটনা ঘটে। ক্রোগার সুপারমার্কেটের কর্মী ব্রিগনেটা ডিকারসন বলেন, ঘটনার সময় তিনি ক্যাশ রেজিস্টারে কাজ করছিলেন। সে সময় তিনি গুলির শব্দ শোনেন। প্রথমে তাঁর মনে হয়েছিল, বেলুন ফাটছে। তারপরই তিনি বন্দুকধারীকে দেখতে পান। এবং বন্দুকধারী গুলি চালাতে থাকেন।

ব্রিগনেটা বলেন, ‘সে গুলি করেই যাচ্ছিল। বন্দুকধারী আমার সহকর্মীর মাথায় গুলি করে এবং একজন ক্রেতার পেটে গুলি করে।’

কয়েকজন হাসপাতালে

কলিয়েরভিল কর্তৃপক্ষের মুখপাত্র জেনিফার স্থানীয় সংবাদপত্রকে জানিয়েছেন, বেশ কয়েকজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যে ১২ জন আহত হয়েছেন, তাঁদের মধ্যে এক জন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ), এবং এক জনের সার্জারি হয়েছে। এই ১২ জন ছাড়াও এক জন আতঙ্কে অসুস্থ হয়েছিলেন। তাঁরও চিকিৎসা চলছে।

পুলিশপ্রধান ডেল লেন সাংবাদিকদের বলেছেন, ‘প্রাণ বাঁচাতে কেউ ফ্রিজের ভেতর ঢুকেছিলেন, কেউ অফিসের দরজা বন্ধ করে দিয়েছিলেন। অনেকে দৌড়ে নিরাপদ জায়গায় যাওয়ার চেষ্টা করেছেন। এই শহরের ইতিহাসে এমন ঘটনা আর ঘটেনি।’

অভিযুক্ত নিহত

পুলিশ জানিয়েছে, হামলার অভিযুক্ত নিজের বন্দুকের গুলিতে নিহত হয়েছে। তবে, পুলিশ অভিযুক্তের নাম জানায়নি। কারণ, অভিযুক্তের কোনো সাহায্যকারী ছিল কি না, পুলিশ জানার চেষ্টা করছে।

চলতি বছরের শুরুর দিকে টেনেসিতে ২১ বছর থেকে তদূর্ধ্ব বয়সিদের হ্যান্ডগান রাখার অনুমতি দেওয়া হয়। বন্দুক রাখার জন্য অঙ্গরাজ্য-ভিত্তিক কোনো তথ্য যাচাই কিংবা প্রশিক্ষণের প্রয়োজন হয় না।

সে সময় বেশ কয়েকটি আইনশৃঙ্খলা বাহিনী এর বিরোধিতা করেছিল। কিন্তু, রিপাবলিকান গভর্নর বিল লি তাতে কর্ণপাত করেননি।

এন-কে

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…