খুঁজুন
, ,

ইসরাইলকে ‘এক বছর’ সময় দিলেন মাহমুদ আব্বাস

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 25 September, 2021, 3:08 pm
ইসরাইলকে ‘এক বছর’ সময় দিলেন মাহমুদ আব্বাস

ফিলিস্তিন নেতা মাহমুদ আব্বাস অধিকৃত ফিলিস্তিন ভূ-খন্ড থেকে ইসরাইলি সৈন্য প্রত্যাহার করে চিরতরে চলে যেতে ইসরাইলকে এক বছর সময় দিয়েছেন। তিনি বলেছেন, অন্যথায় ১৯৬৭ পূর্ব সীমান্তের ওপর ভিত্তি করে ইহুদি এ রাষ্ট্রকে আর মেনে নেবেন না। খবর এএফপি’র।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভার্চূয়ালি দেয়া এক ভাষণে শুক্রবার আব্বাস ‘আন্তর্জাতিক শান্তি সম্মেলন আয়োজনে’ জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের প্রতি আহ্বান জানান।

তবে এমন সম্মেলন আয়োজনের অনুরোধ জানানোর পাশাপাশি এ ব্যাপারে তিনি এক ধরনের আল্টিমেটাম ও দিয়েছেন।

তিনি বলেন, ‘আমরা দখলদার শক্তি ইসরাইলকে পূর্ব জেরুজালেমসহ ১৯৬৭ সালে অধিকৃত ফিলিস্তিন ভূ-খ- থেকে চলে যেতে এক বছর সময় দিয়েছি।’

আব্বাস আরো বলেন, জাতিসংঘ প্রস্তাব অনুযায়ী ইসরাইল ও ফিলিস্তিন রাষ্ট্রের চূড়ান্ত মর্যাদা দেয়ার বিষয় নিয়ে সৃষ্ট সংকট সমাধানের বিষয়ে ‘এ বছর জুড়ে কাজ করতে’ ফিলিস্তিনিরা প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, তবে এ সময়ের মধ্যে সংকট সমাধান না হলে, ১৯৬৭ সালের সীমান্তের ভিত্তিতে ইসরাইলের স্বীকৃতি কেন বজায় রাখতে হবে?

ফিলিস্তিন নেতা আরো বলেন, ফিলিস্তিন রাষ্ট্রের ভূমি দখলের বৈধতা প্রশে ফিলিস্তিনিরা আন্তর্জাতিক আদালতে যাবে।

মধ্যপ্রাচ্যের মাঝামাঝি দ্বি-রাষ্ট্র সমাধান অর্জনের শান্তি প্রক্রিয়া বছরের পর বছর ধরে স্থবির হয়ে পড়ে রয়েছে।

ফিলিস্তিন নেতার এমন দাবি ইসরাইল তাৎক্ষণিকভাবে উড়িয়ে দিয়েছে।

এন-কে

Feb2
Feb2

সততা-নিষ্ঠা ও গরীব দুস্থ অসহায় বিচারপ্রার্থীদের পাশে দাড়ানোর জন্য নবীন আইনজীবীদের আহবান

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 26 July, 2026, 7:57 pm
সততা-নিষ্ঠা ও গরীব দুস্থ অসহায় বিচারপ্রার্থীদের পাশে দাড়ানোর জন্য নবীন আইনজীবীদের আহবান

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে অদ্য রবিবার (২৬ জুলাই) সকাল ১০টায় আইনজীবী অডিটোরিয়ামে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ‘নবীন আইনজীবী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী-২০২৬’ সফলভাবে সম্পন্ন হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সমিতির সভাপতি তারিক আহমদের সভাপতিত্বে কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, দূর্নীতির বিরুদ্ধে বর্তমান সরকার কঠোর অবস্থান গ্রহণ করেছেন। তিনি সাধারণ সম্পাদকের উত্থাপিত দাবিগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে ব্যবস্থা নিবেন মর্মে জানান। তিনি নবীনদের সততা ও নিষ্ঠার সাথে আইন পেশায় আত্মনিয়োগ করা ও গরীব দুস্থ অসহায় বিচারপ্রার্থী জনগণের পাশে দাড়ানোর আহ্বান জানান।

তিনি বলেন, জুলাই বিপ্লবের সময় চট্টগ্রাম হতে ছাত্রদলের সোনালী ফসল শহীদ ওয়াসিম, শহীদ এড. সাইফুল ইসলাম আলিফ, জুলাই যুদ্ধে শহীদসহ ১৭ বছরের ফ্যাসীবাদের বিরুদ্ধে শহীদ হওয়া, পঙ্গু হওয়াদের স্মরণ করেন। অন্যান্য পেশায় প্রশিক্ষণের ব্যবস্থা থাকলেও আইনজীবীদের প্রশিক্ষণের ব্যবস্থা করার আশ্বাস দেন। এজলাস সংকটসহ আদালতের অন্যান্য সমস্যা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন মর্মে জানান।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈনুদ্দীন নবীন আইনজীবীদের স্বাগত জানানোর পাশাপাশি স্থানীয় আইনজীবীদের বিভিন্ন যৌক্তিক ও দীর্ঘদিনের দাবি দাওয়া মন্ত্রীর সামনে তুলে ধরেন। তিনি বলেন, পর্যাপ্ত জমির অভাবে চট্টগ্রামে আইনজীবীদের তীব্র চেম্বার সংকট দেখা দিয়েছে। এছাড়া আদালতের এজলাস সংখ্যা কম হওয়ায় এবং অবকাঠামোগত নানা সীমাবদ্ধতার কারণে বিচারকার্য পরিচালনায় বেগ পেতে হচ্ছে। সাধারণ সম্পাদক নবীন ও জুনিয়র আইনজীবীদের পেশাগত মানোন্নয়ন এবং জীবনযাত্রার সহায়তার জন্য বিশেষ সরকারি প্রণোদনার ব্যবস্থা করার জোর দাবি জানান।

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, গত ১৭ বছর ধরে আওয়ামী লীগের পক্ষ থেকে যে চরম নির্যাতন ও দমন পীড়ন চালানো হয়েছে, দেশের মানুষ তা ভুলে যায়নি। ওই দুঃসময়ে নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়ে আইনজীবীরা যেভাবে আইনি সহযোগিতা দিয়েছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। তিনি আগামী দিনেও আইনজীবীদের এই সহযোগিতার ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান বিগত আওয়ামী লীগ সরকারের আমলের নানা অবিচার ও শোষণের কথা স্মরণ করেন। তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং সাধারণ মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা সবসময়ই অনন্য ও আপসহীন ছিল। আগামীতেও সেই ভূমিকা ধরে রাখতে হবে।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে নবীন আইনজীবীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: খাদেম উল কায়েস, চট্টগ্রামর জেলা ও দায়রা জজ কাজী আবদুল হান্নান, মহানগর দায়রা জজ মো. হাসানুল ইসলাম, চট্টগ্রামের চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ.জি.এম. মনিরুল হাসান সরকার এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সোহাগ তালুকদার।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম। কর্মশালায় আইনজীবী সমিতির সিনিয়র সহ সভাপতি সেলিমা খানম, সহ সভাপতি নিলুফার ইয়াসমিন লাভলী, অর্থ সম্পাদক আবুল মনছুর সিকদার, পাঠাগার সম্পাদক তৌহিদ হোছাইন সিকদার, সাংস্কৃতিক সম্পাদক বিলকিস আরা মিতু, ক্রীড়া সম্পাদক সরোয়ার হোসাইন (লাভলু), তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. লোকমান শাহ, নির্বাহী সদস্য যথাক্রমে আলী আকবর, সাদিয়া খান, জসিম উদ্দিন হিমেল, মোঃ ইকবাল হোসেন, শেখ মোঃ ফয়সাল উদ্দিন, মোমেনুল হক, সাইফুল ইসলাম, মোহাম্মদ হাসান, দিলদার আহম্মদ ভূঁইয়া, মোক্তার উদ্দিন সাগর, দিদারুল আলম টিপু সহ প্রায় ১হাজার নবীন আইনজীবী অংশগ্রহণ করেন।

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে প্রস্তুুতিমূলক সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 26 July, 2026, 5:50 pm
‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে প্রস্তুুতিমূলক সভা অনুষ্ঠিত

রনজিত কুমার শীল: আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে আজ ২৬ জুলাই রোববার সার্কিট হাউসের সম্মেলন কক্ষে এক প্রস্তুুতিমূলক সভা জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত জুলাই গণঅভ্যুত্থানের অংশীজনেরা দিবসটি যথাযোগ্য ভাবগাম্ভীর্য ও মর্যাদার সাথে পালনের জোরালো দাবি জানান।

সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের বিষয়ে সবাইকে আশ্বস্ত করেন।

প্রস্তুুতিমূলক এ সভায় অনুষ্ঠানের ভেন্যুনির্বাচন, বিভিন্ন কর্মসূচি গ্রহণ, রূপরেখা তৈরি ও বাস্তবায়নে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরীফ উদ্দিন।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মোঃ কামরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকত জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এছাড়াও জেলার বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থার প্রতিনিধিগণ।

শিশুদের ৬ ধরনের টুথপেস্টের ৪টিতেই মিলেছে বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 26 July, 2026, 4:00 pm
শিশুদের ৬ ধরনের টুথপেস্টের ৪টিতেই মিলেছে বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

বাংলাদেশের বাজারে ছোটদের ব্যবহারের জন্য বিক্রি হওয়া ৬টি জনপ্রিয় টুথপেস্ট ব্র্যান্ডের ৪টিতেই মিলল মানবদেহের জন্য ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি। প্রতি ১০০ গ্রাম টুথপেস্টে ২০টি থেকে শুরু করে সর্বোচ্চ ১৪০টি পর্যন্ত প্লাস্টিকের কণা পাওয়া গেছে।

রোববার (২৬ জুলাই) পরিবেশ বিষয়ক গবেষণা সংস্থা ‘এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’ (এসডো) এক সংবাদ সম্মেলনে দীর্ঘ এক বছরের গবেষণা ও সমীক্ষার ফলাফল তুলে ধরে এই তথ্য জানায়।

এসডোর তথ্য মতে, শিশুদের ব্যবহারের জন্য পরীক্ষিত টুথপেস্টগুলোর মধ্যে কুডুমু আল্ট্রা শিল্ড ফর্মুলা ব্র্যান্ডে সবচেয়ে বেশি ১৪০টি মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। এ ছাড়া মেরিল বেবি স্ট্রবেরিতে ৬০টি, মেরিল বেবি অরেঞ্জে ৪০টি এবং পেপসোডেন্ট কিড অরেঞ্জে ২০টি প্লাস্টিক কণা শনাক্ত করেছেন গবেষকেরা। তবে শিশুদের জন্য আমদানিকৃত কুডুমু অরেঞ্জ ও স্থানীয়ভাবে উৎপাদিত প্যারাসুট জাস্ট ফর বেবি (ম্যাঙ্গো) টুথপেস্টে কোনো মাইক্রোপ্লাস্টিক মেলেনি।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, কেবল শিশুদের টুথপেস্টই নয়; বাজারে থাকা দেশি-বিদেশি মোট ৩৪টি টুথপেস্ট পরীক্ষা করে ২৬টিতেই বিষাক্ত প্লাস্টিক কণা পাওয়া গেছে। প্রতি ১০০ গ্রাম টুথপেস্টে গড়ে ২০ থেকে ৩২০টি পর্যন্ত কণা মিলেছে। সবচেয়ে বেশি ৩২০টি কণা পাওয়া গেছে ‘মেডিপ্লাস ফ্লুরিড জেল’-এ।