সীতাকুণ্ডের কুমিরা থেকে ৭ম শ্রেণীর ছাত্রী নিখোঁজ
ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১১ নভেম্বর, ২০১৯, ১১:১১ সকাল
সীতাকুণ্ডের কুমিরা থেকে তৃষা আক্তার (১৩) নামের একটি মেয়ে হারানো গিয়েছে। তৃষা আক্তার কুমিরা ঘাটঘরস্থ নিউ রাজাপুর সলিমউল্লাহ মেম্বারের বাড়ির মোঃ জসিম উদ্দিনের মেয়ে।
গতকাল রোববার (১০ নভেম্বর) দুপুর একটার দিকে তৃষা তার ঘর থেকে তিনশত গজ দুরে তার বড় বোনের বাড়ি যাওয়ার উদ্যেশে বের হওয়ার পর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তৃষা আক্তার কুমিরা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী।
তাকে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজির পর না পেয়ে তার বাবা জসিম উদ্দিন রোববার সীতাকুণ্ড মডেল থানায় নিখোঁজ ডায়েরী করেছেন (জিডি নং-৫৫১)।
কোন সুহৃদয় ব্যক্তি মেয়েটির সন্ধান পেলে জানানোর জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানিয়েছেন। পিতা- মোঃ জসিম উদ্দিন, ০১৮১৩১৬৫৬৫০১।



আপনার মতামত লিখুন