রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে আরও ছয়জনের মৃত্যু

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৯ দুপুর
রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে আরও ছয়জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন করোনা পজিটিভ ছিলেন। অপর পাঁচজন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

পরিচালক জানান, মৃতদের মধ্যে রাজশাহীর পাঁচজন ও বগুড়ার একজন রয়েছেন।

এদিকে, করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জন রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে হাসপাতালের করোনা বিশেষায়িত ২৪০টি শয্যার বিপরীতে ১১১ জন রোগী ভর্তি রয়েছে।

এন-কে

Feb2
Feb2