চট্টগ্রামে করোনায় মৃত্যু ২, শনাক্ত ২৮
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২ জনের । এ সময় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২৮ জন।
শুক্রবার (১ অক্টোবর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন আরও বলা যায়, চট্টগ্রামের সাতটি ও কক্সবাজারের একটি ল্যাবে ১ হাজার ৪৩২ জনের নমুনা পরীক্ষা করে ২৮ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। তাদের মধ্যে চট্টগ্রাম নগরের বাসিন্দা ২৩ জন, বাকিরা বিভিন্ন উপজেলার। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১.৯৫ শতাংশ।
এ বিষয়ে জেলা ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৪৮ জনের নমুনা পরীক্ষায় ৭ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৫৪৫ জনের নমুনা পরীক্ষা করে ৩ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ২৬৫ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে।
এছাড়া শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৪৩৪ জনের নমুনা পরীক্ষা করে ২ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরি (আরটিআরএল) ল্যাবে ৯ জনের নমুনা পরীক্ষা করে ৫ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৬৭ জনের নমুনা পরীক্ষায় ১ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৬৩ জনের নমুনা পরীক্ষায় ২ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।
চট্টগ্রামে এ পর্যন্ত ১ লাখ ১ হাজার ৭৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে চট্টগ্রাম নগরের বাসিন্দা ৭৩ হাজার ৬৯৪ জন, বাকি ২৮ হাজার ৫৮ জন বিভিন্ন উপজেলার।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় মৃত দুই জনই নগরের বাসিন্দা। চট্টগ্রামে এ পর্যন্ত মোট এক হাজার ৩০১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭১৮ জন চট্টগ্রাম নগরের, আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৫৮৩ জনের।
চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।


আপনার মতামত লিখুন