তুরিন আফরোজকে প্রসিকিউটর পদ থেকে অপসারণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ড. তুরিন আফরোজকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে আইন মন্ত্রনালয়।
শৃঙ্খলা ও পেশাগত আচরণ ভঙ্গ এবং অসদাচরণের কারণে সোমবার (১১ নভেম্বর) তার অপসারণের আদেশ জারি করা হয়েছে।
সোমবার আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগের উপ সলিসিটর এস এম নাহিদা নাজমীন এতে স্বাক্ষর করেন।
আইন মন্ত্রণালয়ের সচিব মো. গোলাম সারওয়ার অপসারণের বিষয়টি নিশ্চিত করেছেন।
২০১৩ সালের ২০ ফ্রেব্রুয়ারি থেকে তুরিন আফরোজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের দায়িত্ব পালন করা আসছিলেন। তার নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে।


আপনার মতামত লিখুন