খুঁজুন
, ,

সামান্থার বিচ্ছেদ নিয়ে সাবেক প্রেমিকের টুইট

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 5 October, 2021, 10:29 am
সামান্থার বিচ্ছেদ নিয়ে সাবেক প্রেমিকের টুইট

দক্ষিণী সুপারস্টার সামান্থা সোশ্যাল মিডিয়ায় এক স্ট্যাটাস দিয়ে নাগা চৈতন্যের সঙ্গে বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন। একই পোষ্ট শেয়ার করেন নাগাও। জানা গেছে, বিবাহ বিচ্ছেদের পর ভরণপোষণের জন্য ২০০ কোটি টাকা দিতে চেয়েছিল নাগার পরিবার। তবে এই টাকা নিতে রাজি হননি সামান্থা।

এরপর সামান্থা সোশ্যাল মিডিয়া একাউন্ট থেকে মুছে ফেলেন তার আক্কিনেনি পদবী।

এদিকে সামান্থা-নাগা চৈতন্যের সঙ্গে বিবাহ বিচ্ছেদের ঘটনা যখন তুঙ্গে তখন আগুনে তুষ দিয়েছেন সামান্থার সাবেক প্রেমিক দক্ষিণী সুপার স্টার সিদ্বার্থ নারায়ণ।

সম্প্রতি টুইটারের এক স্ট্যাটাসে সিদ্বার্থ লিখেন, ‘স্কুল থেকে একটি জিনিস শিখেছি আমি সেটা হলো চিটাররা কখনোই জীবনে উন্নতি করতে পারে না’। তবে এই পোষ্টে সিদ্বার্থ কারো কোনো নাম উল্লেখ করেননি। এরপর থেকেই সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে সেই পোস্টে।

অনেকেই ভাবছেন সামান্থাকে ইঙ্গিত করেই দিয়েছে এই স্ট্যাটাস। চুপ করে থাকেনি সামান্থা ভক্তরা। সিদ্বার্থের টুইটে কমেন্ট করেছেন অনেকে।
একজন লিখেছেন যে ‘এই টুইট প্রমাণ করে দেয় মানুষ মনের ভিতর কিভাবে রাগ পুষে রাখে’। সে তোমার প্রাক্তন হতেই পারে কিন্তু সে একজন স্বাধীন নারী। এর মানে এই না সে তোমায় ঠকিয়েছে। দয়া করে ভালোবাসা ছড়াও সিদ্বার্থ।

গত শনিবার সোশ্যাল মিডিয়ায় বিচ্ছেদের পোষ্টে দুজনেই লিখেন যে, ‘আমাদের সকল শুভান্যুধায়ীরা, অনেক চিন্তা-ভাবনার পর আমরা স্বামী-স্ত্রী হিসেবে আলাদা হওয়ার সিদ্বান্ত নিয়ে নিজেদের পথে এগিয়ে যাব ভেবেছি।আমরা ভাগ্যবান এক দশকের বেশি সময় আমরা বন্ধু ছিলাম।
আরও পড়ুনঃজামিন মেলেনি শাহরুখপুত্রের

সেটা আমাদের সম্পর্কের একদম ব্যক্তিগত জায়গা। আমরা বিশ্বাস করি সেই সোশ্যাল বন্ডিং আমাদের মধ্যে থাকবে। আমাদের প্রাইভেসিকে সম্মান জানানোর অনুরোধ করব। আমরা সত্যি এগিয়ে যেতে চাই। আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ।

২০১০ সালে একসঙ্গে ‘ইয়ে মায়া চেভস’-এ কাজ করতে গিয়ে একে অপরের প্রেমে পড়েন তারা। ২০১৭ সালে জানুয়ারিতে তাদের বাগদান হয়। একই বছরেই অক্টোবরে গোয়াতে বিয়ে করেন তারা।

বিবাহ বিচ্ছেদ হলেও দুজনের মাঝে সম্মান রয়েছে অটুট। সেখানে সিদ্বার্থের এমন টুইটে বিরক্ত সামান্থা ভক্তরা।

এন-কে

Feb2

কর্ণফুলীতে ডুবল লাইটার জাহাজ, ১২ নাবিক উদ্ধার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 30 June, 2026, 12:03 pm
কর্ণফুলীতে ডুবল লাইটার জাহাজ, ১২ নাবিক উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলী নদীর নেভাল একাডেমি সংলগ্ন এলাকায় পাথরবোঝাই একটি লাইটার জাহাজ আংশিক ডুবে গেছে। তবে এ ঘটনায় জাহাজে থাকা ১২ নাবিকের সবাইকে জীবত অবস্থায় উদ্ধার করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার (৩০ জুন) ভোর সাড়ে ৫টার দিকে নেভাল একাডেমির বিপরীতে ট্রেনিং ওয়ালের পাশে ‘এমভি বে হারবার-২’ নামের লাইটার জাহাজটি এই দুর্ঘটনার কবলে পড়ে।

কোস্টগার্ডের জনসংযোগ শাখা থেকে জানা গেছে, জাহাজডুবির খবর পাওয়া মাত্রই কোস্টগার্ডের একটি দল দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। দুর্ঘটনাস্থল থেকে তাৎক্ষণিকভাবে আটজন এবং পরবর্তীতে তল্লাশি চালিয়ে আরও চারজনসহ মোট ১২ নাবিককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না : আপিল বিভাগ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 30 June, 2026, 11:05 am
আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না : আপিল বিভাগ

ঋণ খেলাপি হওয়ায় চট্টগ্রাম-৪ আসনে বিজয়ী বিএনপির আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। ফলে তার ফলাফল প্রকাশ করা যাবে না।

মঙ্গলবার (৩০ জুন) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন। এর আগে ১৫ জুন শুনানি শেষে রায়ের জন্য ৩০ জুন দিন ধার্য করেছিলেন।

আদালতে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির ও ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির। সঙ্গে ছিলেন আইনজীবী মো. আজিম উদ্দিন পাটোয়ারী।

আসলাম চৌধুরীর পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মিফতাহ উদ্দিন চৌধুরী ও ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

ঋণ খেলাপির অভিযোগ থাকা আসলাম চৌধুরীর মনোনয়নপত্র নির্বাচন কমিশনে আপিল শুনানির শেষ দিন গত ১৮ জানুয়ারি বৈধ ঘোষণা করা হয়।

সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ব্যাংকের করা রিট হাইকোর্ট খারিজ করে দিলে ব্যাংক কর্তৃপক্ষ পরে আপিল বিভাগে আবেদন করে।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে জামায়াতের প্রার্থী মো. আনোয়ার সিদ্দিকী লিভ টু আপিল করেন। ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ আসলাম চৌধুরীর প্রার্থিতা বহালের বিরুদ্ধে লিভ টু আপিল মঞ্জুর করেন।

ফলে আসলাম চৌধুরী নির্বাচন করার সুযোগ পান। কিন্তু আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফলাফল স্থগিত থাকবে এবং ফলাফল প্রকাশ হবে না বলে আদেশ দেওয়া হয়।

১২ ফেব্রুয়ারির নির্বাচনে আসলাম চৌধুরী বিজয়ী হন। কিন্তু আদালতের আদেশের কারণে ফলাফল প্রকাশিত হয়নি।

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 30 June, 2026, 10:34 am
টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

ম্যাচের মতো ফল নির্ধারণী টাইব্রেকারেও নাটকীয়তার জন্ম দিলো মরক্কো-নেদারল্যান্ডস। স্নায়ুরক্ষার এই লড়াইয়ে উভয় দলই যেন একের পর এক মিসের মহড়ায় নেমেছিল। মরক্কো মিস করার পর একইভাবে ডাচরাও মিস করেছে। শেষ পর্যন্ত পাঁচটি করে শট নেওয়ার পর ৩-২ ব্যবধানে ডাচদের বিশ্বকাপ থেকে বিদায় জানাল মরক্কো।

পাঁচ মিস, এক হাতে ইয়াসিন বুনোর সেভ এবং বার্ট ভেরব্রুখেন ঠেকানোর পরেও লাইন ক্রস। অবিশ্বাস্য ও নাটকীয় এক পেনাল্টি শ্যুটআউটে ডাচদের বিদায় এবং মরক্কোর শেষ ষোলো নিশ্চিত হয়েছে। ৯০ মিনিট এবং এরপর অতিরিক্ত ৩০ মিনিটে স্কোরলাইন ১–১ থাকায় খেলা গড়িয়েছিল টাইব্রেকারে।

যেখানে টানা প্রথম শটে গোল করেন নেদারল্যান্ডসের টিউন কুপমেইনার্স। পরের দুটি শটে মিস করেন মরক্কোর নেইল এল আয়নাউয়ি এবং ডাচ ফরোয়ার্ড জাস্টিন ক্লাইভার্ট। সুফিয়ান রাহিমি সমতায় ফেরান মরক্কোকে। নিজেদের তৃতীয় শটে দ্বিতীয় গোল পায় নেদারল্যান্ডসও, দিয়েছেন ভাউট ভেগহোর্স্ট। এরপর শেমসদিন তালবির গোলে মরক্কোকে ফের সমতায় ফেরানোর পর ডাচদের পক্ষে বাইরে শট মেরে বসেন কুইন্টেন টিম্বার্স।

গোলপোস্টে শট নিয়ে মরক্কোর অধিনায়ক আশরাফ হাকিমি নাটকীয়তার জন্ম দেন। এরপর বুনো ঠেকিয়ে দেন সামারভিলের শট। তবে পঞ্চম ও শেষ শটে সাইবারি ভুল করেননি। গোল দিয়েই জার্সি খুলে বুনো উল্লাসে মেতেছেন।