লালখান বাজারে অগ্নিকাণ্ড,৩ বসতঘর পুড়ে ছাই
ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১০ অক্টোবর, ২০২১, ১:১৩ রাত
চট্টগ্রাম নগরীর লালখান বাজারে অগ্নিকাণ্ডে ৩টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।শনিবার (৯ অক্টোবর) রাত সাড়ে ১১টায় মতিঝর্ণা এলাকার রাবেয়া আক্তারের বাড়িতে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার এনামুল হক। রাত ১২টায় তিনি বলেন, গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়ে রাবেয়া আক্তারের বাড়ি থেকে ৩টি বাড়ি পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। ইতিমধ্যে ৭০ শতাংশ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আশা করি আর আগুন ছড়ানোর সুযোগ নেই।



আপনার মতামত লিখুন