চট্টগ্রামে করোনায় শনাক্ত ৬
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ৬ জন। করোনা শনাক্তের হার ০.৩৫ শতাংশ। এইদিন আরও একজনের মৃত্যু হয়েছে।
২১ অক্টোবর, বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামের ১৩টি ও কক্সবাজারের একটি ল্যাবে ১ হাজার ৬৮৪ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এর মধ্যে ২ জন নগরীর বাসিন্দা। আর উপজেলার মধ্যে পটিয়ায় ১ জন ও হাটহাজারীর ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ১৪২ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৭৩ হাজার ৯১৭ জন এবং উপজেলা এলাকায় ২৮ হাজার ২২৫ জন। এছাড়া মোট মৃত্যুবরণকারী ১ হাজার ৩১৭ জনের মধ্যে ৭২১ জন মহানগর এবং ৫৯৬ বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এন-কে


আপনার মতামত লিখুন