খুঁজুন
, ,

শিশুদের প্যাম্পাসকে লাশের ছবি বলে গুজব ছড়ানো সাঈদ গ্রেফতার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 12 November, 2019, 1:52 pm
শিশুদের প্যাম্পাসকে লাশের ছবি বলে গুজব ছড়ানো সাঈদ গ্রেফতার

২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : ছিল শিশুদের প্যাম্পাস। কিন্তু ফেসবুক লাইভের মাধ্যমে অসংখ্য নবজাতকের লাশ উল্লেখ করে মিথ্যা তথ্য প্রচার করে সাধারণ মানুষ ও প্রশাসনের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করেছিলো মোঃ সাঈদ হোসাইন কানন(২৭) নামে এক যুবক।

সাঈদ যে উদ্দেশ্যে ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য দিয়ে লাইভ করেছিলো তার উদ্দেশ্য অনেকটা সফল। মুহুর্তেই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে ভাইরাল হয়ে যায়। বেশ আলোচিতও হয়েছে এ যুবক। তবে এ ক্ষেত্রে প্রশাসন হয়েছে সমালোচিত। অবশেষে কোতোয়ালি পুলিশের জালে আটকা পড়েছে সেই আলোচিত ভাইরাল বয়।

গতকাল সোমবার রাত পৌণে ১১ টার সময় নগরীর পুরাতন রেলওয়ে ষ্টেশন সংলগ্ন হোটেল এলিনার সামনে থেকে এ ভাইরাল বয়কে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। তাছাড়া তার এ কাজে সহযোগী অপর যুবকের তথ্য দিয়েছে গ্রেফতার সাঈদ।

গ্রেফতার মো সাঈদ হোসাইন কানন (২৭), কুমিল্লা জেলার লাকসাম কান্দিরপাড় ইউনিয়নের হামিরাবাগ পশ্চিম পাড়ার মো. কোরবান আলীর ছেলে। বর্তমানে সে নগরীর রিয়াজউদ্দিন বাজার বানিয়াটিলা ইব্রাহিম কমিশনারের বিল্ডিং এর ৩য় তলায় ব্যাচেলর বাসা নিয়ে থাকতেন এবং পলাতক আসামি মো. পারভেজ একই জেলার মনোহরগঞ্জ আমতলী ট্যুর হামিরাবাগ এলাকার আব্দুল বারেকের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি মো. মহসীন ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, সম্প্রতি নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের দক্ষিণ পার্শ্বের পাহাড়ে অসংখ্য নবজাতকের লাশ ফেলে দেয়া হয়েছে মর্মে ফেসবুক লাইভের মাধ্যমে মিথ্যা বিভ্রান্তিক তথ্য প্রচার করেছে যুবক মোঃ সাঈদ হোসাইন কানন(২৭)।

ওসি বলেন, ফেসবুকে কুৎসা রটানো, উস্কানি দেওয়া, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে সাঈদসহ একটি চক্র দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে সোমবার রাতে এ ফেসবুক লাইভকারীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর সাঈদের কাছ থেকে তথ্য নিয়ে মিথ্যা তথ্য পাচারের সাথে জড়িত তার অপর সহযোগী মো. পারভেজকেও গ্রেফতার করতে পুলিশ অভিযান পরিচালনা করছে জানিয়ে গ্রেফতার সাঈদ ও পলাতক পারভেজের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি মহসীন।

কোতোয়ালী থানা পুলিশ জানায়, গত ২২ সেপ্টেম্বর রবিবার বিকেল সাড়ে ৪টার সময় বৃষ্টির পানিতে ফুলে ফুলে জেলি আকৃতি ধারণ করা কিছু প্যাম্পাসের ভিডিও ধারণ করেন পারভেজ এবং সাঈদ। পরে সন্ধ্যা ৬টার দিকে সেগুলো অবৈধ বাচ্চার ভ্রুন উল্লেখ করে মিথ্যা বিভ্রান্তমূলক তথ্যসহ নিজেদের ফেসবুক লাইভে ছড়িয়ে দেন এ দুই যুবক।

মিথ্যা তথ্য সম্বলিত, উসকানিমূলক, আক্রমাত্বক পোস্টটি মুহুত্বেই ভাইরাল হয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ৫ হাজার শেয়ারসহ বিষয়টি নিয়া ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। এমনকি মিডিয়াতেও আলোচনা সমালোচনায় বিষয়টি নিয়ে শুরু হয় ঝড়। রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি ক্ষুন্ন করে পোস্টটি।

প্রকৃত ঘটনা তদন্ত করতে গিয়ে দেখা যায়, কোতোয়ালী থানা জামিয়াতুল ফালাহ মসজিদ কমপ্লেক্স এর দক্ষিণ পাশ্বের সহকারী ইমাম মোয়াজ্জিমদের জন্য তৈরিকৃত টিনসেড ঘরের দক্ষিণ পাশের জামিয়াতুল ফালাহ কমপ্লেক্স এর কম্পিউটার অপারেটর মো. ইলিয়াছ থাকতেন সেখানকার একটি বাসায়। তিনি দীর্ঘদিন ধরে তার বাচ্চার ব্যবহৃত প্যাম্পাসগুলো বাসার পেছনের ময়লা আবর্জনার মধ্যে ফেলে আসছেন। প্যাম্পাসগুলো বৃষ্টির পানি পড়ে ফুলে জেলি আকৃতি ধারণ করে।

কিন্তু ঘটনার দিন বিকেলে এ দুই যুবক রেডিসন হোটেলের উত্তর পাশের মাঝখানে পাহাড়ের ভেতর ফ্লাইওভারের নিচের গেইট দিয়ে আসার সময় এ বিষয়টি দেখতে পান।

তখন তারা দুজনে ভিডিও ধারণ করে ফেসবুকের লাইভে এসে ফেসবুক ইউজারদের উদ্দ্যেশে বলেন, অনেকগুলো অবৈধ বাচ্চা, অবৈধ না বৈধ সেটা আমরা সঠিক জানতে পারতেছি না, নড়াচড়া করিয়া দেখায় যে সবগুলো অবৈধ বাচ্চার ছবি”। ভিডিও প্রকাশের পর বিভিন্ন শ্রেনী সম্প্রদায়ের মধ্যে শত্রুতা, ঘৃনা বা বিদ্বেষ সৃষ্টিসহ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টসহ সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি উপক্রম হয়।

এদিকে ঘটনাটি তাৎক্ষণিকভাবে পুলিশের নজরে আসলে ফেসবুক ব্যবহারকারী সাঈদের আইডি তথ্য প্রযুক্তির মাধ্যমে সনাক্ত করে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর থেকে ফেসবুকে মিথ্যা বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অপরাধে দুই যুবককে খুঁজতে থাকে পুলিশ। কিন্তু ঘটনার প্রচার পাওয়ার পরপরই দুজন চট্টগ্রাম ছেড়ে অন্যত্র চলে যাওয়ায় তাদের গ্রেফতারে প্রশাসনকে কিছুটা বেগ পেতে হয়। এমনকি তাদের দুজনের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধসহ ফেইসবুক আইডিটি ডিএকটিভ করে দেয়।

তবে গতকাল রাত পৌণে ১১ টার সময় নগরীর পুরাতন রেলওয়ে ষ্টেশন সংলগ্ন হোটেল এলিনার সামনে সাঈদকে ঘোরাফেরা করতে দেখে পুলিশের একটি টিম গিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভিডিও ধারণ এবং ধারা বর্ণনার বিষয়টি স্বীকার করে নেন। এবং তার অপর সহযোগী পারভেজ (২৫) জড়িত থাকার বিষয়টি স্বীকার করে নেন।

Feb2
Feb2

তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 22 August, 2026, 8:49 am
তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর দায়িত্ব থেকে জহির উদ্দিন স্বপনকে সরিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা করা হচ্ছে। মন্ত্রীর পদমর্যাদায় তিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।

জহির উদ্দিন স্বপনের স্থলাভিষিক্ত হয়ে নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব নিচ্ছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর শপথগ্রহণের পর মন্ত্রিসভায় এই পরিবর্তনের বিষয়টি জানা যায়।

এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন জহির উদ্দিন স্বপন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তার স্থলাভিষিক্ত হচ্ছেন আন্দালিব রহমান পার্থ।

বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা পার্থ এবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নেতৃত্ব দেবেন। তার দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে মন্ত্রণালয়ে নতুন নেতৃত্ব আসছে।

অন্যদিকে, মন্ত্রীর দায়িত্ব থেকে সরিয়ে জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।

ফেসবুকে ইলিশ বিক্রির নামে প্রতারণা, চক্রের দুই সদস্য গ্রেপ্তার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 22 August, 2026, 8:43 am
ফেসবুকে ইলিশ বিক্রির নামে প্রতারণা, চক্রের দুই সদস্য গ্রেপ্তার

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইলিশ মাছসহ বিভিন্ন পণ্য বিক্রির চটকদার বিজ্ঞাপন দিয়ে প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন, সিমকার্ড ও নগদ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) বিকেলে চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয়ের মিডিয়া সেল থেকে এসব তথ্য জানানো হয়। এরআগে, বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে নড়াইল জেলার কালিয়া থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের নোয়াগ্রাম এলাকার মো. হাবিবুর রহমান (৪১) এবং একই ইউনিয়নের চাঁদপুর মধ্যপাড়া এলাকার মো. রকিবুল হাসান নয়ন (৩৬)।

পুলিশ জানায়, প্রতারণার শিকার ব্যক্তিদের চাঁদপুর সদর মডেল থানায় করা সাধারণ ডায়েরি ও বিভিন্ন ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অনুসন্ধান শুরু করে জেলা পুলিশ। একপর্যায়ে চক্রটির সন্ধান পায় ডিবি।

চক্রটি বিভিন্ন ফেসবুক পেজে ইলিশ মাছসহ নানা পণ্য বিক্রির আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের প্রলুব্ধ করত। পরে পণ্য সরবরাহের কথা বলে মোবাইল ব্যাংকিং ও ব্যাংক হিসাবের মাধ্যমে টাকা গ্রহণ করে তা আত্মসাৎ করত।

গ্রেপ্তারের লক্ষ্যে এসআই মো. আনছার উল্লাহ ও মো. জিয়াউল হক জিয়ার নেতৃত্বে ডিবির একটি দল কালিয়া থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালায়। অভিযানে এলআইসি শাখার এএসআই মো. ইলিয়াছ শাহ, ডিবির এএসআই জহির উদ্দিনসহ পুলিশ সদস্যরা অংশ নেন।

অভিযানের প্রথম ধাপে ২০ আগস্ট রাতে কালিয়া থানার পুরুলিয়া ইউনিয়নের নোয়াগ্রাম এলাকায় অভিযান চালিয়ে হাবিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। পরে একই রাতে চাঁদপুর মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে রকিবুল হাসান নয়নকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তাররা তাদের সহযোগীদের নিয়ে দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ইলিশসহ বিভিন্ন পণ্য বিক্রির নামে প্রতারণা করে আসছিলেন। এ চক্রের সঙ্গে আরও কয়েকজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার দুইজনসহ পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন ও পেনাল কোডের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান বলেন, অনলাইনে পণ্য কেনাবেচার ক্ষেত্রে অপরিচিত ব্যক্তি বা ফেসবুক পেজের মাধ্যমে লেনদেনের আগে যথাযথভাবে যাচাই-বাছাই করতে হবে। প্রতারণার সঙ্গে জড়িত চক্রের সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 22 August, 2026, 8:20 am
নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন

শপথ নেওয়া নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। শুক্রবার (২১ আগস্ট) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। এরপর সরকারি গেজেট জারি করা হয়।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন আবদুল মঈন খান। মির্জা ফখরুল ইসলাম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় স্থানীয় সরকার মন্ত্রীর পদটি শূন্য হয়।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত পদোন্নতি পেয়ে এ মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছেন।

আর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানমকে (রিতা) খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে।

বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরিকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ।

আর মোহাম্মদ শামীম কায়সার ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।