চট্টগ্রামে করোনায় শনাক্ত ৪
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ১ জন। তবে এ সময়ের করোনা শনাক্ত হয়েছেন ৪ জন।
২৪ অক্টোবর, রবিবার সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে আরও জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ৯৯১ জনের নমুনা পরীক্ষায় ৪ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় সংক্রমণের হার শূন্য দশমিক ৪ শতাংশ। আবার শনাক্তদের মধ্যে ১ জন নগরের ও ৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১ জন, অ্যান্টিজেন টেস্টে ২ জন ও শেভরন হাসপাতাল ল্যাবে ১ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
চট্টগ্রামে এ পর্যন্ত ১ লাখ ২ হাজার ১৫৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের বাসিন্দা ৭৩ হাজার ৯২৯ জন, বাকি ২৮ হাজার ২৩০ জন বিভিন্ন উপজেলার।
করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ৩১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২১ জন চট্টগ্রাম নগরের, আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৫৯৭ জনের।
চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।
এন-কে


আপনার মতামত লিখুন