করোনায় মৃত্যু ১, শনাক্ত ৪
চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এ সময়ের করোনা শনাক্ত হয়েছে আরও চারজন। এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৩২০ জনে এবং মোট শনাক্ত এক লাখ দুই হাজার ১৬৩ জন।
আজ ২৫ অক্টোবর, সোমবার সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে দুই হাজার ২০ জনের নমুনা পরীক্ষা করে চারজনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এতে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার শূন্য দশমিক ১৯ শতাংশ। শনাক্তদের মধ্যে তিনজন নগরের এবং একজন রাউজান উপজেলার বাসিন্দা।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাব, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাব, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাব এবং ইপিক হেলথ কেয়ার ল্যাবে একজন করে মোট চারজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
এন-কে


আপনার মতামত লিখুন