ছেলের সঙ্গে দেখা করতে যাচ্ছেন গৌরি!
আরিয়ান খান মাদককাণ্ডে আটক হওয়ার পর গৌরী খানকে মান্নাত ছেড়ে কোথায় যেতে দেখা যায়নি।
সোমবার (২৫ অক্টোবর) মান্নাত থেকে তাকে বের হতে দেখা যায়। জেলে ছেলের সঙ্গে দেখা করতে পারেন বলে সম্ভাবনা রয়েছে।
শাহরুখপত্নী গৌরী খান ছেলের জন্য মানত রেখেছিলেন। আরিয়ান খান বাড়ি না ফেরা পর্যন্ত মিষ্টি ছুঁয়ে দেখবেন না, এমনই নাকি মানত তার। এমনকি পূজা শুরু হওয়ার পর থেকে কোনো মিষ্টিজাতীয় খাবারই মুখে তোলেননি তিনি।
মান্নাতের কর্মীদের এমনই নির্দেশ দিয়েছেন তিনি। খান পরিবারের এক কর্মীকে মধ্যাহ্নভোজের জন্য পায়েস রান্না করতে দেখে তড়িঘড়ি তাকে আটকে দেন গৌরী। এর পরেই নির্দেশ দেন, আরিয়ানের অনুপস্থিতিতে কোনো মিষ্টি তৈরি করা হবে না।
ছেলের সঙ্গে দেখা করতে চেয়ে একাধিকবার আবেদন করার পরে গত ২১ অক্টোবর শাহরুখ খান অনুমতি পান দেখা করার জন্য।
নিয়ম মেনে ১৫ মিনিট আরিয়ানের সঙ্গে কথা বলেছেন শাহরুখ খান। গ্রেপ্তারের ১৯ দিন পর আরিয়ানের দেখা পেলেন শাহরুখ। ছোট গাড়িতে কয়েকজন নিরাপত্তারক্ষীদের নিয়ে আর্থার রোড জেলে যান তিনি।
সাক্ষাতে আরিয়ানকে আশ্বস্ত করেছেন শাহরুখ খান। ছেলেকে তিনি বলেন, সবকিছু ঠিক হয়ে যাবে। আগামী দিনেই সব ঠিক হবে। এ সময় শাহরুখ এবং আরিয়ানের মাঝে গ্লাসের পার্টিশন দেওয়া ছিল। তারা ইন্টারকমের মাধ্যমে কথা বলেছেন। সাক্ষাতে জেল কর্তৃপক্ষের একজন উপস্থিত ছিলেন।
খান পরিবারসহ শাহরুখ ভক্তরা আশায় আছেন ২৬ অক্টবরের জন্য। হাইকোর্ট তার জামিনের শুনানি জানাবেন সেদিন।
এন-কে



আপনার মতামত লিখুন