১৪ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে মাইজভাণ্ডারী একাডেমির চতুর্দশ শিশু কিশোর সমাবেশ’২২
গাউসুল আযম শাহসুফি হযরত সৈয়দ আহমদ উল্ল্যাহ মাইজভাণ্ডারী (ক) এর পবিত্র উরস শরিফ উপলক্ষে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক) ট্রাস্টের দশদিন ব্যাপি কর্মসূচির অংশ বিশেষ মাঘ উৎসবে মাইজভাণ্ডারী একাডেমির ব্যবস্থাপনায় চতুর্দশ “শিশু কিশোর সমাবেশ”২২ অনুষ্ঠিত হচ্ছে আগামী ১৪ জানুয়ারি’২২ প্রতিযোগিতা এবং ১৭ জানুয়ারি’২২ পুরস্কার বিরতনী।
এই উপলক্ষে আয়োজক কমিটির প্রথম প্রস্তুতি সভা গত ০২নভেম্বর রোজ মঙ্গলবার নগরী হামজারবাগস্থ শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক) ট্রাস্ট মিলনায়তনে শিশু কিশোর সমাবেশ এর প্রধান সমন্বয়ক এইচ,এম রাশেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে সমাবেশের নানা বিষয়ে বিষদ আলোচনা হয় এবং বিভিন্ন কর্মপরিকল্পনা ও কার্যপদ্ধতি নির্ধারণ করে কাজ ভাগ করে দেওয়া হয়।
এসময় আলোচনায় অংশ নেন অনুষ্ঠানের সমন্বয়ক যথাক্রমে মাকসুদুর রহমান হাসনু, নুরুল করিম নুরু, নাসির উদ্দিন, আশরাফুজ্জামান আশরাফ, আশরাফ উদ্দিন সিদ্দিকী, আবুল মনসুর, এইচ,আর মেহবুব জিকো, সমন্বয় কমিটির সদস্য যথাক্রমে শাহ নেওয়াজ হোসেন চৌধুরী, মেজবাহ উদ্দীন, ইউসুফ আলী,ফজলুল হক ফজু,ওমর ফারুক,আরেফিন রিয়াদ,আরিফুল ইসলাম।আরো উপস্থিত ছিলেন তাজুল ইসলাম ও সাকেরুল ইসলাম।
উল্লেখ গতবছর করোনা প্রাদুর্ভাবের কারণে শিশু কিশোর সমাবেশ অনুষ্ঠিত হয়নি।এবার স্বাস্থ্যবিধি মেনে যথাযথ ভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এন-কে



আপনার মতামত লিখুন