চট্টগ্রামে করোনায় শনাক্ত ৭
ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১, ১০:২৯ সকাল
গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে নতুন করে আরও ৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তবে এদিনও গত দুই দিনের মত মৃতের খবর নেই।
৪ নভেম্বর, বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন কার্যালয়ের সূত্রে এসব তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, বুধবার চট্টগ্রামের ১২টি ল্যাবে সর্বমোট ১ হাজার ৪৮৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে ৭ জনের ফলাফল পজিটিভ পাওয়া যায়। এদের মধ্যে ৪ জন নগরের আর ৩ জন উপজেলার বাসিন্দা। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ২ হাজার ২৪৫ জনে এসে দাঁড়িয়েছে। আর মৃত্যুর সংখ্যা ১ হাজার ৩২৫ জনে এসে দাঁড়িয়েছে।
এন-কে



আপনার মতামত লিখুন