চট্টগ্রামে করোনায় এক মৃত্যুর দিনে নতুন শনাক্ত ৭
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৭ জন। এসময় করোনায় একজনের মৃত্যু হয়েছে। জেলায় করোনা শনাক্তের হার শূন্য দশমিক ৬২ শতাংশ।
১৪ নভেম্বর, রোববার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামের ৯টি ও কক্সবাজারের একটি ল্যাবে ১ হাজার ১২৫ জনের নমুনা পরীক্ষা করে সাত জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এর মধ্যে ছয় জন নগরের বাসিন্দা। অন্যজন ফটিকছড়ি উপজেলার বাসিন্দা।
চট্টগ্রামে এখন পর্যন্ত এক লাখ ২ হাজার ৩০৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের বাসিন্দা ৭৪ হাজার ২২ জন। বাকি ২৮ হাজার ২৮৫ জন বিভিন্ন উপজেলার।
করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ৩২৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২৩ জন চট্টগ্রাম নগরের, বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬০৪ জনের।
এন-কে


আপনার মতামত লিখুন