চট্টগ্রামে করোনায় মৃত্যু ১, শনাক্ত ৬
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত ১ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩২৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬ জন। এতে জেলায় এ পর্যন্ত মোট এক লাখ ২ হাজার ৩১৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
১৫ নভেম্বর, সোমবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন সূত্রে জানা গেছে, চট্টগ্রামের ৯টি ল্যাবে ১ হাজার ১৯০ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এর মধ্যে ৪ জন নগরীর বাসিন্দা, বাকি ২ জনের মধ্যে একজন ফটিকছড়ি ও অপরজন হাটহাজারীর উপজেলার।
জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২ জন, ইপিক হেলথকেয়ার ল্যাবে ১ জন, মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ১ জন এবং ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
এন-কে


আপনার মতামত লিখুন