চট্টগ্রামে করোনায় নতুন শনাক্ত ৫
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫ জন। এসময় করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। জেলায় করোনা শনাক্তের হার শূন্য দশমিক ৩৪ শতাংশ।
১৬ নভেম্বর, মঙ্গলবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামের ১১টি ল্যাবে ১ হাজার ৪২৯ জনের নমুনা পরীক্ষা করে ৫ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এর মধ্যে ১ জন নগরের বাসিন্দা। বাকি ৪ জনের মধ্যে ১ জন লোহাগাড়া, ১ জন বোয়ালখালী, ১ জন রাঙ্গুনিয়া ও ১ জন হাটহাজারীর উপজেলার বাসিন্দা।
চট্টগ্রামে এখন পর্যন্ত এক লাখ ২ হাজার ৩১৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের বাসিন্দা ৭৪ হাজার ২৭ জন। বাকি ২৮ হাজার ২৯২ জন বিভিন্ন উপজেলার।
করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ৩২৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২৩ জন চট্টগ্রাম নগরের, বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬০৫ জনের।
এন-কে


আপনার মতামত লিখুন