গুইমারায় ট্রাক-সিএনজি ও মাইক্রোবাসে ত্রিমুখী সংঘর্ষ

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১, ৬:২২ সন্ধ্যা
গুইমারায় ট্রাক-সিএনজি ও মাইক্রোবাসে ত্রিমুখী সংঘর্ষ

চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের গুইমারায় ট্রাক- সিএনজি অটোরিকশা ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় গ্যাস চালিত সিএনজি অটোরিকশায় আগুন ধরে যায়। এতে মো. রিয়াজ হোসেন (৩৫) ও মো. রেজওয়ান হোসেন নামে দুই ভাই আহত হয়েছেন।

আজ ১৯ নভেম্বর, শুক্রবার বেলা ১১টায় গুইমারা উপজেলার লুন্দুক্যাপাড়া এলাকায় এই দূর্ঘটনা ঘটে। আহতরা পার্শ্ববর্তী উপজেলা মানিকছড়ির একসত্যাপাড়ার হাবিবুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে আসা খাগড়াছড়িগামী ট্রাক (ঢাকা মেট্রো ট ১৮-৮৭৮৬) নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা মাইক্রোবাসকে (ঢাকা মেট্রো ঘ-২২-৩২২৮) ধাক্কা দিয়ে খাগড়াছড়ি হতে গুইমারাগামী অটোরিকশাসহ রাস্তার বাম পাশে খাদে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে আগুন নিয়ন্ত্রনে এনে আহতদের উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠায়।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, স্থানীয় লোকজন গুইমারা থানাকে অবগত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় আহতদের উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে গাড়িগুলো উদ্ধার করে গুইমারা থানায় নেওয়া হয়েছে।

এসসি

Feb2
Feb2