করোনায় শনাক্ত বেড়ে ১০
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে ১০ জন। যা আগের দিনের তুলনায় প্রায় দ্বিগুণের বেশি। চট্টগ্রামে গেল ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কোন মৃত্যুর খবর পাওয়া যায় নি। যদিও আগের দিন একজনের মৃত্যু হয়েছিল।
২০ নভেম্বর, শনিবার জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে আরও জানা যায়, গত ২৪ ঘন্টায় চট্টগ্রামের সরকারি বেসরকারি মোট ১২ টি ল্যাবে সর্বমোট ১ হাজার ৩৭৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে ১০ জনের ফলাফল পজিটিভ আসে। ৬ জন নগরের আর ৪ জন উপজেলার বাসিন্দা।
নমুনা বিবেচনায় শনাক্তের হার ছিল ০ দশমিক ৭২ শতাংশ। শনাক্ত হওয়া ৫ জন নিয়ে এ পর্যন্ত চট্টগ্রামে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২ হাজার ৩৪৭ জনে। আর মৃত্যুর সংখ্যা ১ হাজার ৩৩০ জনে এসে দাঁড়িয়েছে।
এন-কে


আপনার মতামত লিখুন