চট্টগ্রামে করোনায় নতুন শনাক্ত ৯
চট্টগামে গত ২৪ ঘণ্টায় ৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার দশমিক ৬১ শতাংশ। এদিন করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।
২৯ নভেম্বর, সোমবার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে ৯টি ল্যাবে ১ হাজার ৪৭৩টি নমুনা পরীক্ষা করা হয়।
নতুন আক্রান্তদের মধ্যে ৯ জনই মহানগর এলাকার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ৩৯৭ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৭৪ হাজার ৮৯ জন এবং উপজেলায় ২৮ হাজার ৩০৮ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৩১ জনের মধ্যে ৭২৩ জন মহানগর এবং ৬০৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এন-কে


আপনার মতামত লিখুন