খুঁজুন
, ,

‘ওমিক্রন নিয়ে সুনির্দিষ্ট তথ্য পেতে দুই সপ্তাহ লাগবে’

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 29 November, 2021, 11:48 am
‘ওমিক্রন নিয়ে সুনির্দিষ্ট তথ্য পেতে দুই সপ্তাহ লাগবে’

দেশে দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করতে বাধ্য করাসহ অর্থনৈতিক বাজারে কাঁপন ধরিয়েছে নভেল করোনভাইরাসের নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রন। ভ্যারিয়্যান্টটি সম্পর্কে নিশ্চিত তথ্য পেতে প্রায় দুই সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় সংক্রামক রোগ বিশেষজ্ঞ কর্মকর্তা ড. অ্যান্থনি ফসি। তিনি বিষয়টি স্থানীয় সময় গতকাল রোববার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে জানিয়েছেন

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, থ্যাংকস্‌গিভিং ছুটির সপ্তাহান্তে ওয়াশিংটনে ফিরে আসা মার্কিন প্রেসিডেন্টকে রোববার বিকেলে ওমিক্রনের বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন তাঁর করোনভাইরাস-সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাঁরা আশঙ্কা করছেন—আফ্রিকা দক্ষিণাঞ্চলে ওমিক্রন প্রথম শনাক্ত হওয়ার পর ওই অঞ্চল থেকে আগতদের ওপর ভ্রমণ-নিষেধাজ্ঞা জারি করলেও নতুন ভ্যারিয়্যান্টটি যুক্তরাষ্ট্রে পৌঁছে যাবে।

অ্যান্থনি ফসি মার্কিন প্রেসিডেন্টকে বলেছেন, তাঁর বিশ্বাস—বিদ্যমান টিকাগুলোই ‘করোনায় গুরুতর আক্রান্ত হওয়া থেকে একটি নির্দিষ্ট মাত্রায় সুরক্ষা’ দিতে সক্ষম। এর পাশাপাশি অন্য কর্মকর্তারা টিকাপ্রাপ্ত মার্কিনিদের করোনার বুস্টার শট দেওয়ার সুপারিশ পুনর্ব্যক্ত করেন।

হোয়াইট হাউসের বরাতে রয়টার্স জানিয়েছে, ওমিক্রন ভ্যারিয়্যান্ট এবং এ নিয়ে মার্কিন তৎপরতার বিষয়ে জো বাইডেন আজ জনসাধারণকে হালনাগাদ তথ্য জানানোর কথা রয়েছে।

আফ্রিকার দক্ষিণাঞ্চলে সর্বপ্রথম শনাক্ত হওয়ার পর ওমিক্রন এখন অস্ট্রেলিয়া, বেলজিয়াম, বতসোয়ানা, যুক্তরাজ্য, ডেনমার্ক, জার্মানি, হংকং, ইসরায়েল, ইতালি, নেদারল্যান্ডস, ফ্রান্স, দক্ষিণ আফ্রিকাসহ যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলীয় প্রতিবেশী দেশ কানাডায় শনাক্ত হয়েছে।

বাইডেনকে ওমিক্রনের বিষয়ে অবহিত করার আগে গতকাল এবিসি নিউজের ‘দিস ইউক’ অনুষ্ঠানে অ্যান্থনি ফসি বলেছেন—করোনার নতুন ভ্যারিয়্যান্টটি যুক্তরাষ্ট্রেও শনাক্ত হবে এবং তা ‘অনিবার্য’।

এ ছাড়া সংবাদমাধ্যম এনবিসির সঙ্গে কথা বলার সময় ফসি বলেছেন, ‘ইঙ্গিতটা স্পষ্ট যে, ওমিক্রনের দ্রুত সংক্রমণের ক্ষমতা রয়েছে। আর এটিই এখন আমাদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।’

নতুন ভ্যারিয়্যান্টের বিষয়ে দক্ষিণ আফ্রিকার কাছ থেকে আরও তথ্য চেয়েছেন মার্কিন কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিষয়ক মন্ত্রী জেভিয়ের বেসেররা গতকাল দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্যমন্ত্রী জো ফাহলার সঙ্গে গতকাল কথা বলেছেন। মার্কিন মন্ত্রী ওমিক্রনের বিষয়ে দক্ষিণ আফ্রিকার স্বচ্ছ অবস্থানের প্রশংসা করেন।

যুক্তরাষ্ট্রে গত ১৪ দিনে ১১ লাখের বেশি করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। শনাক্তের হার আগের দুই সপ্তাহের চেয়ে ৯ শতাংশ বেশি। রয়টার্সের তথ্য অনুযায়ী, প্রতি লাখে নতুন সংক্রমণ সবচেয়ে বেড়েছে মিশিগান ও মিনেসোটা অঙ্গরাজ্যে।

নিউইয়র্কের গভর্নর ক্যাথি হচুল এক বিবৃতিতে বলেছেন, ‘নিউইয়র্কজুড়ে করোনায় আক্রান্ত শনাক্তের সংখ্যা বাড়ছে। এবং নতুন ওমিক্রন ভেরিয়্যান্টটি আমাদের এত দিনের অগ্রগতির ওপর সত্যিকারের হুমকি তৈরি করেছে।’

এন-কে

Feb2

৫ ব্যাংকের মুনাফা কাটার সিদ্ধান্ত বাতিলের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 29 June, 2026, 2:50 pm
৫ ব্যাংকের মুনাফা কাটার সিদ্ধান্ত বাতিলের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ

চট্টগ্রামে শরীয়াহভিত্তিক পাঁচটি ব্যাংকের আমানতের ওপর থেকে হেয়ারকাট বা মুনাফা কর্তনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন আমানতকারীরা।

সোমবার (২৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে নগরের বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম কার্যালয়ের সামনে আয়োজিত কর্মসূচিতে শত শত ভুক্তভোগী এতে অংশ নেন।

আমানতকারীদের অভিযোগ, কেন্দ্রীয় ব্যাংকের এই বিতর্কিত সিদ্ধান্তের ফলে দীর্ঘ দুই বছর ধরে তারা নিজেদের জমাকৃত টাকা উত্তোলন করতে পারছেন না। চিকিৎসা, শিক্ষা ও দৈনন্দিন ব্যয় মেটাতে না পেরে চরম মানবেতর জীবনযাপন করছেন তারা।

বিক্ষোভের সময় আমানতকারীরা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করেন। এ সময় তারা হেয়ারকাট মানি না, মানব না, এক দফা, এক দাবি, হেয়ারকাট বাতিল করবি, এবং আমানত কি নিরাপদ? আপনার কষ্টের টাকা কার পকেটে? সরকার কেন চুপ? প্রশাসন কেন চুপ? এমন নানা স্লোগান দিয়ে তাদের ক্ষোভ প্রকাশ করেন। আমানতকারীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান নিয়েছেন, যার একটিতে হেয়ারকাট পদ্ধতির তীব্র সমালোচনা করা হয়েছে।

বিক্ষোভকারীরা জানান, গত ২১ জানুয়ারি বাংলাদেশ ব্যাংক একটি স্মারকপত্রের মাধ্যমে শরীয়াহভিত্তিক পাঁচটি ব্যাংকে গচ্ছিত আমানতের গত দুই বছরের মুনাফা কেটে নেওয়ার এবং তার পরিবর্তে মাত্র ৪ শতাংশ বিশেষ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেয়। একে আমানতকারীরা ‘হেয়ারকাট’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছেন। তাদের দাবি, এটি চুক্তিভঙ্গ এবং অমানবিক।

সমাবেশ থেকে আমানতকারীরা পাঁচটি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো- বিতর্কিত হেয়ারকাট নীতি বাতিল করে চুক্তি অনুযায়ী পূর্ণ মুনাফাসহ আমানতের অর্থ ফেরত দেওয়া। পাঁচটি ব্যাংকের স্বাভাবিক ব্যাংকিং লেনদেন দ্রুত চালু করা। তারল্য সংকট নিরসনে সরকারকে বিশেষ সহায়তা প্রদান করা। মেয়াদোত্তীর্ণ এফডিআর, ডিপিএস ও এমটিডিআরের অর্থ চুক্তি অনুযায়ী পরিশোধ করা এবং একতরফাভাবে ঘোষিত হ্রাসকৃত মুনাফার হার প্রত্যাহার করে পূর্বের চুক্তিভিত্তিক হার বহাল রাখা।

আন্দোলনরত আমানতকারীরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো স্মারকলিপিতে উল্লেখ করেন, একীভূতকরণের নামে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি-এর অধীনে এখন পাঁচটি ব্যাংকের জন্য ভিন্ন ভিন্ন মুনাফার হার নির্ধারণ করা হয়েছে, যা সম্পূর্ণ অসংগত। আমানতকারীদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই এই হার চাপিয়ে দেওয়া হয়েছে। এর ফলে ৭৫ লাখ পরিবারের প্রায় তিন কোটি সদস্য মারাত্মক অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়েছেন।

বিক্ষোভ শেষে বেলা ১২টার দিকে আমানতকারীরা একটি মিছিল নিয়ে কোতোয়ালি মোড় হয়ে নিউ মার্কেট মোড় পর্যন্ত প্রদক্ষিণ করেন।

আমানতকারীদের প্রতিনিধি দলের একজন জানান, বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ তাদের দাবির বিষয়ে কথা বলার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, আমরা অনেক কষ্ট করেছি। যতদিন পর্যন্ত এই হেয়ারকাট বাতিল না হবে, ততদিন আমরা আমাদের যৌক্তিক আন্দোলন চালিয়ে যাব।

এ বিষয়ে কোতোয়ালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন বলেন, বিক্ষোভকারীরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করেছেন। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 29 June, 2026, 1:06 pm
বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

চিত্রশিল্পী ও নির্মাতা মুস্তাফা মনোয়ার মারা গেছেন। সোমবার (২৯ জুন) সকালে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যকালে তার বয়েস হয়েছিল ৯০ বছর।

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ১৪ জুন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন মুস্তাফা মনোয়ার। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়। কয়েক দিন আগে তার ভেন্টিলেটর সাপোর্ট খুলে নেওয়া হয়েছিল। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আবারও ভেন্টিলেটরে নেওয়া হয়।

১৯৩৫ সালের ১ সেপ্টেম্বর মাগুরা জেলার নাকোল গ্রামে জন্মগ্রহণ করেন মুস্তাফা মনোয়ার। তার পৈতৃক বাড়ি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার মনোহরপুর গ্রামে। তিনি প্রখ্যাত কবি গোলাম মোস্তফার সন্তান।

দীর্ঘ কর্মজীবনে চিত্রকলা, শিশুতোষ অনুষ্ঠান নির্মাণ, টেলিভিশন ও সাংস্কৃতিক অঙ্গনে অসামান্য অবদান রাখেন মুস্তাফা মনোয়ার। শিল্প ও সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৪ সালে তিনি একুশে পদকে ভূষিত হন।

যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 29 June, 2026, 12:56 pm
যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার

দেশের উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ও পানির সংকট নিরসনে জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে যেকোনো মূল্যে ‘তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা’ বাস্তবায়ন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এর ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি সরকারের এই ঐতিহাসিক সিদ্ধান্তের কথা জানান।

সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, তিস্তা অববাহিকার অসংখ্য মানুষের জীবন-জীবিকা নদীটির পানি প্রবাহের ওপর সরাসরি নির্ভরশীল। শুষ্ক মৌসুমে পানির সংকট এবং বর্ষাকালে তীব্র নদীভাঙনের ফলে এই অঞ্চলের মানুষকে প্রতিবছর বিপুল ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়।

উত্তরাঞ্চলের মানুষের এই দীর্ঘদিনের হাহাকার ও দুর্ভোগের স্থায়ী অবসান ঘটাতেই সরকার তিস্তা মহাপরিকল্পনা হাতে নিয়েছে।

এর আগে, পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সকাল ১০টা ৩১ মিনিটে এ অধিবেশন শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।