চট্টগ্রামে করোনায় আক্রান্ত ৭, মৃত্যু নেই
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫১৬টি নমুনা পরীক্ষা করে ৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার দশমিক ৪৬ শতাংশ। তবে এদিন করোনায় কারও মৃত্যু হয়নি।
২ ডিসেম্বর, বৃহস্পতিবার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের এমন তথ্য পাওয়া গেছে। চট্টগ্রামে অ্যান্টজেন টেস্টসহ ১২টি ল্যাবে এসব নমুনা পরীক্ষা করা হয়।
নতুন আক্রান্তদের মধ্যে ৩ জন মহানগর এলাকার এবং বাকী ৪ জন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রাম জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ৪০৯ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৭৪ হাজার ৯৪ জন এবং উপজেলায় ২৮ হাজার ৩১৫ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৩১ জনের মধ্যে ৭২৩ জন মহানগর এবং ৬০৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এন-কে


আপনার মতামত লিখুন