ঝিনাইদহে অস্ত্রসহ গ্রেপ্তার ৫

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১, ৬:০৭ সন্ধ্যা
ঝিনাইদহে অস্ত্রসহ গ্রেপ্তার ৫

ঝিনাইদহে দেশীয় অস্ত্রসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩ ডিসেম্বর) রাতে সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের পোড়াবাকড়ি গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- সদর উপজেলার নরহরিদ্রা গ্রামের মৃত রওশন শেখের ছেলে রিমন হোসেন (১৮), সুজন শেখ (২১), শমসের মোল্লার ছেলে ময়েন হোসেন (২০), মনিরুল ইসলামের ছেলে সবুজ হোসেন (২২) ও শৈলকুপা উপজেলার শেখরা গ্রামের বিকাশ বিশ্বাস (৩৫)।

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে কিছু ব্যক্তি পোড়াবাকড়ি গ্রামে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে হরিশংকরপুর পুলিশ ফাঁড়ির এস আই ফারুক হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালায়। সেসময় ৩ টি ধারালো অস্ত্রসহ ৪ জন ও পরে ১ জনকে আটক করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় শনিবার (৪ ) সকালে এস আই ফারুক হোসেন বাদী হয়ে সদর থানায় ওই ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামী করে মামলা দায়ের করে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামিদের আদালতে সোপর্দ করে।

এন-কে

Feb2
Feb2