চট্টগ্রামে করোনায় আক্রান্ত ২
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৯০০টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ জন। জেলায় করোনা শনাক্তের হার শূন্য দশমিক শূন্য ১০ শতাংশ। এ সময় করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।
৫ ডিসেম্বর, রোববার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১১টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরটিএল ল্যাব ও সিভাসু ল্যাবে এক জন করে ২ জনের দেহে করোনা শনাক্ত হয়। ততমধ্যে একজন নগরীর ও আরেকজন হাটহাজারী উপজেলার।
চট্টগ্রামে এখন পর্যন্ত এক লাখ ২ হাজার ৪১৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের বাসিন্দা ৭৪ হাজার ১০১ জন। বাকি ২৮ হাজার ৩১৬ জন বিভিন্ন উপজেলার।
করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ৩৩১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২৩ জন চট্টগ্রাম নগরের, বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬০৮ জনের।
চট্টগ্রামে ২০২০ সালের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।
এন-কে


আপনার মতামত লিখুন