চট্টগ্রামে করোনায় শনাক্ত ৪

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১, ১১:৪৯ সকাল
চট্টগ্রামে করোনায়  শনাক্ত ৪

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৪ জন। তবে এইদিন করোনায় কেউ মারা যায়নি।

১১ ডিসেম্বর, শনিবার সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে আরও জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৩৮৫ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৯জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৩৪৮, শেভরন হাসপাতাল ল্যাবে ৩৮১, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ৪৬ এবং মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে পাঁচজনসহ মোট এক হাজার ১৭৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে শেভরন হাসপাতাল ল্যাবে চারজনের করোনা শনাক্ত হয়। নতুন শনাক্ত চারজনই নগরীর বাসিন্দা।

এ নিয়ে চট্টগ্রামে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ দুই হাজার ৪৫৭ জনে। এছাড়া মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৩৩১ জনে।

এন-কে

Feb2
Feb2