বাংলাদেশ সাংবাদিক পরিষদ ( বাসাপ) এর চট্টগ্রাম দক্ষিন জেলা সম্মেলন অনুষ্ঠিত
বাংলাদেশ সাংবাদিক পরিষদ (বাসাপ) এর চট্টগ্রাম দক্ষিণ জেলা সম্মেলন অনুষ্ঠিত।মফস্বল সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সাংবাদিক পরিষদ (বাসাপ) এর চট্টগ্রাম দক্ষিন জেলা সম্মেলন উপলক্ষে ১১ ডিসেম্বর ২০২১ ইং শনিবার বিকাল ৩টায় পটিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ছোটন কান্তি নাথ ( দৈনিক আজাদী/ কালের কন্ঠ) এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শফিউল আযম ( দৈনিক আজাদী) এর পরিচালনায় উক্ত সভায় শুরুতে মফস্বল সাংবাদিকতায় চট্টগ্রাম দক্ষিন জেলার পথিকৃত দৈনিক আজাদীর পটিয়া প্রতিনিধি সাংবাদিক অধ্যাপক জালাল উদ্দিন আহমদ, লোহাগাড়ার সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন, চন্দনাইশের দৈনিক আজাদীর সাংবাদিক শহীদ উদ্দিন চৌধুরী সহ প্রয়াত সাংবাদিকদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এরপর অতিথী হিসেবে বক্তব্য রাখেন যথাক্রমে বাসাপ এর কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ যথাক্রমে সভাপতি মাহবুব পলাশ ( দৈনিক আজাদী/ দৈনিক যুগান্তর) , সিনিয়র সহ সভাপতি সৈয়দ ফোরকান আবু ( দৈনিক যুগান্তর -সীতাকুণ্ড), সহ সভাপতি রণজিত ধর ( দৈনিক সংবাদ, মীরসরাই), সহ সভাপতি সোলায়মান আকাশ ( দৈনিক আজাদী, ফটিকছড়ি) যুগ্ম সম্পাদক মেহেদী হাসান পাপ্পু ( দৈনিক দেশ রুপান্তর, হাজিগঞ্জ, চাঁদপুর), দপ্তর সম্পাদক তালুকদার নির্দেশ বড়ুয়া ( দৈনিক ইনফো বাংলা ), নির্বাহী সদস্য নুর মোহাম্মদ রানা ( দৈনিক ভোরের দর্পন, চট্টগ্রাম ব্যুরো) ও সদস্য মনজুর আলম (দৈনিক যায় যায় দিন , চকরিয়া, কক্সবাবাজার) । এছাড়া পটিয়ার স্থানীয় গণ মাধ্যম কর্মীদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক মানবকন্ঠ ও সিপ্লাস প্রতিনিধি ওবায়দুল হক পিপলু এবং দৈনিক মানবজমিন প্রতিনিধি শাহজাহান চৌধুরী। উপস্থিত ছিলেন দৈনিক ভোরের ডাক প্রতিনিধি সানোয়ার ইসলাম রনি প্রমুখ।
আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে বাসাপ এর চট্টগ্রাম দক্ষিন জেলার সভাপতি শফিউল আযম ( দৈনিক আজাদী) ও সাধারন সম্পাদক জাহেদুল ইসলাম ( মানবকন্ঠ ও দৈনিক সাঙ্গু) এর নাম ঘোষনা করেন অধিবেশন এর সভাপতি সাংবাদিক ছোটন কান্তি নাথ । ৩০ দিনের মধ্যে উক্ত পরিষদ পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করার সিদ্ধান্ত ও গৃহিত হয়। সবশেষে দেশের সকল সকল প্রয়াত মফস্বল সাংবাদিকদের জন্য দোয়া মোনাজাত ও প্রার্থনার মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘোষনা করা হয়।


আপনার মতামত লিখুন