সুকেশ জ্যাকলিনের প্রেমকাহিনী, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
ভারতে এখন বিনোদন দুনিয়ার সবচেয়ে আলোচিত বিষয় সুকেশ চন্দ্রশেখর ও জ্যাকলিন ফার্নান্দেজের প্রেমকাহিনী। এ নিয়ে একেক দিন আসছে একেক রকম খবর।
এবার সামনে এল আরও চাঞ্চল্যকর তথ্য। ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, জ্যাকলিনকে নিয়ে ভারতের প্রথম মহিলা সুপারহিরোকেন্দ্রিক সিনেমা বানানোর কথা বলেছিলেন সুকেশ। যার বাজেট হবে ৫০০ কোটি।
জ্যাকলিন ইডিকে দেওয়া তার লিখিত বক্তব্যে জানিয়েছেন, ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে তার সঙ্গে আলাপ হয় সুকেশের। সে সময় তিনি নিজেকে সান টিভির মালিক হিসেবে দাবি করেন। তারপর ২০২১ সালের আগস্ট মাসে সুকেশ গ্রেপ্তার হওয়ার পর জ্যাকলিন আর সম্পর্ক রাখেননি।
এই অভিনেত্রী সুকেশকে ধার দিয়েছিলেন দেড় লাখ রুপি। এ ছাড়া বিদেশি ঘোড়া, তিনটি গুচির ব্যাগ, শ্যানেলের ব্যাগ, দুটি হিরের আংটি, নানা রকম দামি পাথর ও হীরে বসানো কানের দুল ২টি ও দুটি পাথরে সজ্জিত হার্মস ব্রেসলেট উপহার দিয়েছিলেন সুকেশ।
এদিকে আর্থিক প্রতারণার মামলায় জড়িত থাকার অভিযোগ থাকায় বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজকে মুম্বাই বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছিল। নায়িকার নামে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) পক্ষ থেকে লুক আউট নোটিশ জারি করা হয়।
জানা গেছে, ২০০ কোটি টাকার আর্থিক প্রতারণার মামলায় সুকেশ চন্দ্রশেখর এবং অন্যান্য বেশ কয়েকজনের বিরুদ্ধে চার্জশিট জমা করেছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সংস্থাটির কর্মকর্তারা ইতোমধ্যেই এমন কিছু প্রমাণ পেয়েছেন, যা ইঙ্গিত করে ঘটনার সঙ্গে জড়িয়ে রয়েছেন জ্যাকলিন।
প্রতারণায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর নাকি অভিনেত্রীকে টাকা পাঠিয়েছিলেন। সেই সংক্রান্ত লেনদেনের বেশকিছু তথ্য ইডির কর্মকর্তাদের হাতে এসেছে।
এন-কে


আপনার মতামত লিখুন