চট্টগ্রামে করোনায় শনাক্ত ১৩
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ১৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময়ে করোনা আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। শনাক্তের হার এক দশমিক শূন্য নয় শতাংশ।
শুক্রবার (২৪ ডিসেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ১ হাজার ১৮৫ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এর মধ্যে ১২ জন নগরীর বাসিন্দা আর বাকি ১ জন হাটহাজারী উপজেলার বাসিন্দা।
জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৩ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ১ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ২ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ৩ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ২ জন এবং মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ১ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২ হাজার ৫৫৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরীর বাসিন্দা ৭৪ হাজার ২০৭ জন। বাকি ২৮ হাজার ৩৪৮ জন বিভিন্ন উপজেলার।
করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত মোট ১ হাজার ৩৩২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২৩ জন নগরীর ও বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬০৯ জনের।
চট্টগ্রামে ২০২০ সালের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।
এন-কে


আপনার মতামত লিখুন