খুঁজুন
, ,

যুক্তরাষ্ট্রে পোশাকের দোকানে পুলিশের গুলি, ড্রেসিংরুমে থাকা কিশোরী নিহত

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 25 December, 2021, 12:16 pm
যুক্তরাষ্ট্রে পোশাকের দোকানে পুলিশের গুলি, ড্রেসিংরুমে থাকা কিশোরী নিহত

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে একটি পোশাকের দোকানে পুলিশের গুলিতে ১৪ বছর বয়সি এক কিশোরীসহ দুজন নিহত হয়েছে। ওই কিশোরী তার মায়ের সঙ্গে নতুন পোশাক কিনতে দোকানে এসেছিল। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, দোকানের ড্রেসিংরুমে (পোশাক পরে দেখার কক্ষ) থাকা অবস্থায় পুলিশের একটি বুলেট দেয়াল ভেদ করে কিশোরীকে আঘাত করে।

পুলিশ বলছে—দোকানের ভেতরে এক ব্যক্তি গুলি চালিয়েছে বলে খবর পাওয়ার পর পুলিশ সেখানে গুলি চালায়। সন্দেহভাজন ওই ব্যক্তি পুলিশের গুলিতে নিহত হয়। তবে, ঘটনাস্থলে কোনো বন্দুক পাওয়া যায়নি।

ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বিচার বিভাগ এ ঘটনার তদন্ত করছে।

ঘটনাটি ঘটে স্থানীয় সময় গত বৃহস্পতিবার সকাল পৌনে ১২টার দিকে উত্তর হলিউডের বার্লিংটন ডিপার্টমেন্ট স্টোরে। বড়দিনের ছুটি উপলক্ষ্যে দোকানে ছিল ক্রেতার ব্যাপক ভিড়।

প্রত্যক্ষদর্শী এবং দোকানের কর্মীরা স্থানীয় গণমাধ্যমকে জানান, এক ব্যক্তি দোকানের ভেতরে উদ্‌ভ্রান্তের মতো আচরণ ও ভাঙচুর করছিল।

পুলিশ জানায়, জরুরি নম্বর ৯১১-এ ফোন করে কেউ একজন জানান, তিনি দোকানের ভেতরে বাগ্‌বিতণ্ডা শুনছেন এবং সেখানে গুলিও চালানো হয়েছে বলে সন্দেহের কথা জানান। পুলিশ আরও জানায়, তারা ঘটনাস্থলে একজন সক্রিয় বন্দুকধারী থাকার তথ্য পেয়েছিলেন।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা সাংবাদিকদের বলেন, পুলিশ এসে দোকানের ওপর তলায় ‘কারও ওপর হামলা করতে উদ্যত এক ব্যক্তিকে’ খুঁজতে থাকে এবং একপর্যায়ে গুলি চালায়।

সন্দেহভাজন ওই ব্যক্তি প্রায় সঙ্গে সঙ্গে নিহত হন। তাঁর মরদেহের কাছে সাইকেলের একটি ভারী তালা পেয়েছে পুলিশ। তবে, কোনো বন্দুক উদ্ধার হয়নি।

পুলিশ কর্মকর্তারা এরপর সন্দেহভাজন ওই ব্যক্তির পেছনে একটি ড্রেসিং রুমের কাছের দেয়ালে ছিদ্র দেখতে পান এবং ভেতরে এক কিশোরীকে মৃত পড়ে থাকতে দেখেন। গতকাল শুক্রবার লস অ্যাঞ্জেলেন কান্ট্রি করোনারের কার্যালয় জানায়—ওই কিশোরীর নাম ভ্যালেন্টিনা ওরেলানা-পেরাল্টা।

বিবিসি জানিয়েছে, কিশোরী ভ্যালেন্টিনা ড্রেসিং রুমে নতুন পোশাক পরে দেখছিল। একটি পুলিশ সূত্র সংবাদমাধ্যম এলএ টাইমসকে জানিয়েছে, ওই কিশোরী ‘quinceañera’ নামের এক অনুষ্ঠান উপলক্ষ্যে পোশাক কিনতে এসেছিল। লাতিন আমেরিকায় উদ্ভূত ওই বিশেষ অনুষ্ঠান মেয়েদের ১৫তম জন্মদিনে আয়োজন করা হয়। অনুষ্ঠানে কোনো মেয়ের নাবালিকা থেকে নারী হয়ে ওঠা উদ্‌যাপন করা হয়। তবে, বিবিসির খবরে ভ্যালেন্টিনার নিজের জন্মদিন ছিল কি না, তা স্পষ্ট করা হয়নি।

স্থানীয় টিভি চ্যানেলে দেখানো হয়—মুখে রক্তমাখা এক নারীকে দোকান থেকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে। যাকে দেখে নিহত কিশোরী বলেই মনে হয়।

অন্যদিকে, পুলিশের গুলিতে নিহত অপর ব্যক্তির নাম এখনও প্রকাশ্যে আসেনি।

বৃহস্পতিবার রাতেই লস অ্যাঞ্জেলেস পুলিশপ্রধান মিশেল মুর দোকানে পুলিশের গুলিকে ‘বিশৃঙ্খল ঘটনা’ বলে এর ‘পুঙ্খানুপুঙ্খ, সম্পূর্ণ ও স্বচ্ছ তদন্তের’ প্রতিশ্রুতি দেন।

মিশেল মুর বলেন, ‘আমি এই ছোট্ট মেয়েটির প্রাণ হারানোর ঘটনায় অত্যন্ত দুঃখিত। আমি জানি এমন কোনো শব্দ নেই, যা ক্ষতিগ্রস্ত পরিবারটির অকল্পনীয় কষ্ট কমাতে পারে।’

লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ তাদের পর্যালোচনার অংশ হিসেবে, পুলিশের বডি ক্যামেরা, বার্লিংটনের নিরাপত্তা ক্যামেরাসহ দোকানের ঘটনার ভিডিও প্রকাশ করবে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বন্টা জানিয়েছেন, তিনি নিজ উদ্যোগে একটি স্বাধীন তদন্ত পরিচালনা করবেন। এবং তদন্তের ফলাফল বিশেষ প্রসিকিউটরদের একটি দলের কাছে পাঠাবেন।

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে গত জুলাইয়ে পাস হওয়া একটি আইন অনুযায়ী, কোনো নিরস্ত্র বেসামরিক ব্যক্তি পুলিশ গুলিতে নিহত হলে, তা বাধ্যতামূলকভাবে অঙ্গরাজ্যের বিচার বিভাগ তদন্ত করবে।

এন-কে

Feb2
Feb2

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর চট্টগ্রাম ও হাটহাজারীতে মানবিক সহায়তা প্রদান

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 3 July, 2026, 11:37 pm
ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর চট্টগ্রাম ও হাটহাজারীতে মানবিক সহায়তা প্রদান

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি আজ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ও হাটহাজারীতে দুঃস্থ, অসহায় এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান করেছেন। পৃথক পৃথক এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত চাল এবং তাঁর ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ বিতরণ করেন।

অনুষ্ঠানগুলোতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

বিতরণ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগরীর ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ-সংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়। এছাড়া বায়েজিদের ২নং জালালাবাদ ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সংগঠন এবং ৪৪নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে আয়োজিত পৃথক দুটি অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিমন্ত্রী চাল ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন। অন্যদিকে, হাটহাজারী গড়দুয়ারা ইউনিয়নে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে তাদের মাঝে তাৎক্ষণিক নগদ আর্থিক সহায়তা পৌঁছে দেন মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি।

ঐসকল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন দেশ ও জাতির সার্বিক কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন। জনসাধারণের উদ্দেশ্যে তিনি বলেন, জনগণের সেবক হিসেবে বিপদে-আপদে আপনাদের পাশে থাকা আমাদের পরম কর্তব্য। সরকারের এই মানবিক সহায়তা এবং জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এমপি দেশের আর্থ-সামাজিক অবস্থার টেকসই উন্নয়নের প্রসঙ্গ টেনে বলেন, বর্তমান সরকার কেবল সাময়িক ত্রাণ বিতরণের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং প্রতিটি নাগরিকের আর্থ-সামাজিক অবস্থার টেকসই বা স্থায়ী অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে বদ্ধপরিকর। দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে তিনি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এমপি তাঁর বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের গভীর দেশপ্রেম, ত্যাগ এবং মানুষের কল্যাণে আত্মনিবেদনের কথা অত্যন্ত গুরুত্বের সাথে উল্লেখ করেন। ‘সবার আগে বাংলাদেশ’ গড়ার মূল চেতনাকে অন্তরে ধারণ করার উদাত্ত আহ্বান জানান তিনি। একটি সুখী, সমৃদ্ধশালী ও প্রগতিশীল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে দুর্বার গতিতে এগিয়ে চলার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেন, আসুন, আমরা সবাই মিলে বৈষম্যহীন, মানবিক ও প্রগতিশীল এক নতুন বাংলাদেশ গড়ে তুলি, যেখানে প্রতিটি নাগরিকের অধিকার ও সম্মান সুরক্ষিত থাকবে।

সুখরঞ্জনকে ট্রাইব্যুনালের গেট থেকে অপহরণ করেন এএসপি ফজলুর

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 3 July, 2026, 8:57 pm
সুখরঞ্জনকে ট্রাইব্যুনালের গেট থেকে অপহরণ করেন এএসপি ফজলুর

২০১২ সালে হাইকোর্ট এলাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেলোয়ার হোসেন সাইদীর মামলায় সাফাই সাক্ষী দিতে আসা সুখরঞ্জন বালীকে অপহরণের পর গুমের ঘটনায় সরাসরি জড়িত ছিলেন তৎকালীন সহকারী পুলিশ সুপার (এএসপি) ফজলুর রহমান। এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) আমাদের একটা রিকুইজিশন দিয়েছিল। সেই রিকুইজিশনের ভিত্তিতে আমরা তাকে গ্রেপ্তার করেছি।

তিনি বলেন, আমরা জানতে পেরেছি, আল্লামা দেলোয়ার হোসেন সাইদীর মামলায় সুখরঞ্জন বালীকে কিডন্যাপের সঙ্গে সে সরাসরি জড়িত ছিল। গতকাল রাত ১০টার দিকে রাজধানীর বাড্ডায় নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হস্তান্তর করেছি। ইতোমধ্যে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

ডিবির অতিরিক্ত কমিশনার আরও বলেন, ঘটনার সময়ে ফজলুর রহমান ডিবিতে কর্মরত ছিলেন। ঘটনার দিন ভুক্তভোগী সুখরঞ্জন বালী হাইকোর্ট এলাকায় গাড়ি থেকে নামলে তাকে একটা থাপ্পড় মারেন ফজলুর। এরপর শার্টের কলার ধরে তাকে ডিবির গাড়িতে তুলে নিয়ে যান। এই ঘটনায় তিনি ও তার টিম প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন।

রাতে চোরাই ডিজেলের কারবার, অয়েল ট্যাংকারসহ ৬ জন গ্রেপ্তার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 3 July, 2026, 6:28 pm
রাতে চোরাই ডিজেলের কারবার, অয়েল ট্যাংকারসহ ৬ জন গ্রেপ্তার

কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে চোরাই ডিজেল কারবারি চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ।

এ সময় একটি অয়েল ট্যাংকার, ১২ হাজার ৭০০ লিটার চোরাই ডিজেল এবং ডিজেল স্থানান্তরের কাজে ব্যবহৃত একটি পাম্প মোটরসহ পাইপ জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদরঘাট নৌ থানার ওসি মো. মিজানুর রহমানের নেতৃত্বে কর্ণফুলী নদীর চট্টগ্রাম বন্দরের ৬ নম্বর ভেসেল পয়েন্ট জেটি সংলগ্ন এলাকায় ওটি ইশরাত নামের একটি অয়েল ট্যাংকারে অভিযান চালানো হয়।

অভিযানে ট্যাংকার থেকে ১২ হাজার ৭০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়।

ডিজেলের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ট্যাংকারে থাকা সুপারভাইজার, মাস্টার ও স্টাফসহ ছয়জনকে আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন— আরিফুল ইসলাম (৩০), সাইদুল ইসলাম ওরফে ইশাদ (২২), আব্দুল হালিম (৩৫), নুরুল মোস্তফা (২৬), জালাল আহমদ (৬০) ও নুরুল আমিন (৫০)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানিয়েছেন, বিভিন্ন উৎস থেকে অবৈধভাবে সংগ্রহ করা ডিজেল ট্যাংকারে ভর্তি করে বিক্রির উদ্দেশ্যে বাংলাবাজার ঘাটের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। তারা দীর্ঘদিন ধরে কর্ণফুলী নদী ও আশপাশের ঘাট এলাকায় সংঘবদ্ধভাবে চোরাই ডিজেল কেনাবেচার সঙ্গে জড়িত।

এ ঘটনায় নৌ পুলিশের এসআই মো. মোজাম্মেল হোসেন বাদী হয়ে গ্রেপ্তার ছয়জনসহ অজ্ঞাতনামা আরও দুই জনের বিরুদ্ধে চ বন্দর থানায় মামলা দায়ের করেন।

নৌ পুলিশ আরও জানায়, গ্রেপ্তারদের মধ্যে আরিফুল ইসলাম ২০১৭ সালের একটি হত্যা মামলার আসামি। এছাড়া আব্দুল হালিমের বিরুদ্ধে ফেনীর ছাগলনাইয়া থানায় দুটি ডাকাতি ও তিনটি মাদক মামলা রয়েছে।