মানিকছড়ি, রামগড়ে নৌকার জয়
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার তিন ইউনিয়নে নৌকা প্রার্থী বিজয়ী হয়েছেন।
রোববার (২৬ ডিসেম্বর) রাত ১০ টার দিকে ঘোষিত বেসরকারি ফলাফলে ৩ ইউপিতে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং কর্মকর্তা মো. শওকত আলী চৌধুরী বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
ভোটগ্রহণ শেষে বিকেল পাঁচটা থেকে মানিকছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রাপ্ত ভোটের ফলাফল প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করা হয়। এতে উপজেলার তিনটি ইউনিয়নের মধ্যে ১নং মানিকছড়ি ইউপিতে ইভিএম’র মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া ২নং বাটনাতলী ও তিনটহরী ইউপিতে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়।
অন্যদিকে নির্বাচনী মাঠে চেয়ারম্যান পদে দলীয় ৩জন ও স্বতন্ত্র ২জন প্রার্থী এবারের ইউপি নির্বাচনে অংশ নিয়েছে। প্রাপ্ত ফলাফলে ১নং মানিকছড়িতে নৌকা প্রতীকে মো. শফিকুর রহমান ফারুক ৬ হাজার ৫শ ৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং তার নিকটতম দলের বিদ্রোহী স্বতন্ত্রপ্রার্থী যোগ্য মারমা (আনারস) প্রতিক নিয়ে ৩ হাজার ৩০ ভোট ও মো. জামাল উদ্দিন (হাতপাখা) প্রতিক নিয়ে ১ হাজার ৫৬৯ ভোট পেয়েছেন।
মানিকছড়ি সদরে ৬৪.৬৪% ভোট কাস্টিং হয়েছে। অন্যদিকে বাটনাতলী ইউপিতে নৌকা প্রতীকে মো. আবদুর রহিম ৪ হাজার ৭৭৫ ভোট বিজয়ী হয়েছেন এবং তার নিকটতম স্বতন্ত্রপ্রার্থী মংসাপ্রু চৌধুরী (চশমা) ৩ হাজার ৫১০ ভোট পেয়েছেন। সেখানেও ৮১.৯৭% ভোট কাস্টিং হয়েছে। এছাড়া তিনটহরী ইউপিতে চেয়ারম্যান পদে মো. আবুল কালাম আজাদ নৌকার একক প্রার্থী হিসেবে বিনা ভোটে নির্বাচিত হয়েছেন।
এদিকে রামগড় উপজেলায় দুইটি ইউপিতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। দুটিতেই আওয়ামী লীগের মনোনীত দলীয় প্রার্থীদের বিজয় হয়েছে। রামগড় উপজেলা রিটার্নিং অফিসার দেবাশীষ দাস জানান,১ নং রামগড় ইউনিয়নে চেয়ারম্যান পদে সরকার দলীয় প্রার্থী শাহ আলম মজুমদার নৌকা প্রতিক নিয়ে ৫ হাজার ৭১৩ ভোট পেয়ে তৃতীয় বারের মতো নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একমাত্র প্রার্থী করিমুল হক পেয়েছেন ২ হাজার ৪৯০ ভোট। রামগড় ইউনিয়নে ২ জন চেয়ারম্যান, ৯ জন সংরক্ষিত নারী সদস্য(মহিলা মেম্বার) এবং ৩৪ জন সাধারণ (পুরুষ মেম্বার) সদস্য প্রার্থী ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
অপরদিকে ২ নং পাতাছড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় আওয়ামী লীগের মনোনীত দলীয় প্রার্থী নুরুল আলম বিনা ভোটে বিজয়ী হয়েছেন।পাতাছড়া ইউনিয়নে সংরক্ষিত নারী সদস্য( মহিলা মেম্বার) ১৩ জন এবং সাধারণ সদস্য (পুরুষ মেম্বার) ২৭ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
সংরক্ষিত সদস্য পদে ২৯জন ও সাধারণ সদস্য পদে ৬৮ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ১নং মানিকছড়ি সদরে ইভিএম’র মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ায় বিকেল ৪টার পরও বেশ কয়েকটি কেন্দ্রের লাইনে ভোটার থাকায় সেই সব কেন্দ্রে রাত সাড়ে ৮টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এই কেন্দ্রগুলোতে বিদ্যুৎ না থাকায় ও ইভিএম মেশিন সমস্যা থাকার কারণে ভোট গ্রহণে বিলম্ব দেখা দেয়।
এন-কে


আপনার মতামত লিখুন