খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রতীক বরাদ্দ না নিয়ে প্রচারণা, জরিমানা গুণলেন আ.লীগের প্রার্থী

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১, ৯:৩৪ অপরাহ্ণ
প্রতীক বরাদ্দ না নিয়ে প্রচারণা, জরিমানা গুণলেন আ.লীগের প্রার্থী

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. শামসুল হক প্রতীক বরাদ্দ না নিয়ে নির্বাচনী প্রচারণা চালানোয় অর্থ জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) তাহমিনা আকতার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এ অর্থদ- দেন।

এছাড়া মোটর সাইকেলের শোডাউন দেওয়ায় উপজেলার করলডেঙ্গা ইউপির আওয়ামী লীগের প্রার্থী মনসুর আহাম্মদ বাবুলকে ও দেয়ালে পোস্টার সাঁটানোর দায়ে সারোয়াতলী ইউনিয়নের দুই সাধারণ সদস্য প্রার্থীকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) তাহমিনা আকতার বলেন, চরণদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী শামসুল আলমকে প্রতীক বরাদ্দের আগে প্রচারণা করায়, আহলা করলডেঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মনছুর আহাম্মদ বাবুল মোটর সাইকেল শোডাউন করায় ও সারোয়াতলীতে দুই সাধারণ সদস্য প্রার্থীকে দেওয়ালে পোস্টার সাঁটানোর দায়ে ২৩হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে সাংসদকে নির্বাচনী এলাকা ত্যাগ করার জন্য নির্বাচন কমিশন চিঠি দিলেও তা উপেক্ষা করে নিজ এলাকায় অবস্থান করেছেন চট্টগ্রাম ৮ আসনের সাংসদ মোছলেম উদ্দিন আহমদ। তিনি চরণদ্বীপ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (২৮ডিসেম্বর) সকালে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের মুক্তিযোদ্ধা মো. আবদুল লতিফের বাড়ীতে এক বৈঠকে অংশ নেন। পরে সাড়ে ১১ টার দিকে সাংসদ উপজেলা সদরের গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে হল রুমে মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে যোগ দেন। বিকেলে তিনি উপজেলা পরিষদ চত্বরে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত বিজ্ঞান মেলার সমাপনীতে বক্তব্য রাখেন।

গত ২৫ ডিসেম্বর শনিবার নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে সাংসদকে অবিলম্বে এলাকা ত্যাগ করার জন্য অনুরোধ জানানো হয়। এর আগে সাংসদ মোছলেম উদ্দিন আহমদ আচরণ বিধি না মেনে স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীর ব্যানারে উপজেলার পোপাদিয়া, শাকপুরা, কড়লডেঙ্গা, আমুচিয়া ও সারোয়াতলীতে ইউপি নির্বাচনী প্রচারণায় অংশ নেন। এতে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নুরুল ইসলাম বলেন, এলাকা ত্যাগ করার জন্য ইসির নির্দেশনার চিঠি তাঁর কাছে গত শনিবার পৌঁছানো হয়েছে। এরপরও সাংসদের এলাকায় অবস্থান নেওয়া বিধি পরিপন্থি। বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হবে।

এন-কে

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…