খুঁজুন
, ,

প্রাক্তন স্ত্রীর নতুন সংসার দেখে কী বললেন হৃতিক?

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 31 December, 2021, 2:19 pm
প্রাক্তন স্ত্রীর নতুন সংসার দেখে কী বললেন হৃতিক?

বলিউডে প্রথম ছবিতেই বাজিমাত করা নায়কের নাম হৃতিক রোশন। হৃতিক মানেই প্রেম, হাজারো যুবতীর হারিয়ে যাওয়া নামও হৃতিক। তবে সে তো শুধু স্বপ্নই! এদিকে হৃতিকও আগে থেকেই জোড়া বেধেছিলেন সুজানার সঙ্গে। প্রেমময় সেই যুগলও ছিলো আদর্শ দম্পতির প্রতীক। যদিও ২০১৪ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। তবে বন্ধুত্বের সম্পর্কটা কিন্তু এখনও অটুট। সে কারণেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সুজানার নতুন সংসারের ছবি দেখে মন্তব্য করলেন হৃতিক।

সুজান পেশায় ইন্টিরিয়ার ডিজাইনার, অন্যের ঘর মনের মতো করে সাজিয়ে দেন। নিজের ভালোবাসার নীড়টাও সবসময় সুন্দর করে সাজিয়ে তোলেন তিনি।

বৃহস্পতিবার ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন সুজানা, যা দেখে অবাক সকলে। ক্রিসমাস ট্রি, আলোর রোশনাই, মিশেলটো, মোমবাতিতে ভরে উঠেছে সুজানের ঘরের অন্দর, সঙ্গে বাজছে জমকালো মিউজিক- বছর শেষের আগে এ এক মায়াবী পরিবেশ। নতুন বছরকে দু-হাত খুলে স্বাগত জানাতে তৈরি সুজান, তা ভালোভাবেই বোঝা গেল।

সেই ভিডিওর ক্যাপশনে হৃতিকের প্রাক্তন স্ত্রী লেখেন, ‘ডিসেম্বরের চেয়ে বেশি সুন্দর সময় আর কিছু হতেই পারে না!’ সঙ্গে ক্যাপশনে বুঝিয়ে দেন জীবনের প্রতি কতখানি কৃতজ্ঞ তিনি। আর প্রত্যাশিতভাবেই সুজানের সেই পোস্টের কমেন্ট বক্সে উপচে পড়ছে মন্তব্য।

আর সেখানেই চমক দিয়ে কমেন্ট করেন হৃতিকও। প্রাক্তন স্বামী সুজানের সাজানো বাড়ির অন্দরমহল থেকে লেখেন, ‘দুর্দান্ত সুজান, দারুণ সুন্দর লাগছে!’

সেখানে যদিও আরও অনেক সেলেব’রা কমেন্ট করেন। যেমন মালাইকা আরোরা লেখেন, ‘সবচেয়ে সুন্দর বাড়ি’। সুজানকে প্রশংসায় ভরিয়ে দেন বিপাশা, রোহিত রায়রাও।

জুহুর এক হাই রাইজের ১৫তলায় সুজানের এই মনের ঠিকানা। হৃতিকের বাড়ির একদম কাছেই থাকেন সুজান। দুই ছেলে যাতে বাবা-মা’র সঙ্গ পেতে পারে তাই এই ব্যবস্থা। এখন দুই ছেলে রিহান, রিদান এবং তাদের তিন চারপেয়ে পোষ্য- প্যারিস, বোল্ড এবং ব্রোনক্সকে নিয়ে এই বাড়িতে থাকেন সুজান।

বছরভর সুজানের ব্যক্তিগত জীবন থেকেছে চর্চায়। অভিনেতা আলি গোনির দাদা আরসলান গোনির সঙ্গে প্রেম সম্পর্কে আবদ্ধ রয়েছেন হৃতিকের প্রাক্তন স্ত্রী তথা সঞ্জয় খান কন্যা, এমনটাই খবর বলিউডে। মাস কয়েক আগেই একসঙ্গে গোয়াও ঘুরে এসেছেন দুজনে।

গত ১৯শে ডিসেম্বর ছিল আরসালানের জন্মদিন। এই বিশেষ দিনে প্রেমিককে জড়িয়ে আদুরে শুভেচ্ছা বার্তাও জানান সুজান, বদলে আরসালানের তরফে আসে- ‘লাভ ইউ’ মন্তব্য। বছর শেষে নিজেদের সম্পর্ককে ইনস্টা অফিসিয়্যাল করেই দিয়েছেন দুজনে!

প্রেম যে বার বার আসে তা আগেই বুঝিয়ে দিয়েছেন সুজান, তবে প্রাক্তনের সঙ্গেও অটুট রেখেছেন তাদের বন্ধুত্বের সম্পর্ক।

এন-কে

Feb2

৫ ব্যাংকের মুনাফা কাটার সিদ্ধান্ত বাতিলের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 29 June, 2026, 2:50 pm
৫ ব্যাংকের মুনাফা কাটার সিদ্ধান্ত বাতিলের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ

চট্টগ্রামে শরীয়াহভিত্তিক পাঁচটি ব্যাংকের আমানতের ওপর থেকে হেয়ারকাট বা মুনাফা কর্তনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন আমানতকারীরা।

সোমবার (২৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে নগরের বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম কার্যালয়ের সামনে আয়োজিত কর্মসূচিতে শত শত ভুক্তভোগী এতে অংশ নেন।

আমানতকারীদের অভিযোগ, কেন্দ্রীয় ব্যাংকের এই বিতর্কিত সিদ্ধান্তের ফলে দীর্ঘ দুই বছর ধরে তারা নিজেদের জমাকৃত টাকা উত্তোলন করতে পারছেন না। চিকিৎসা, শিক্ষা ও দৈনন্দিন ব্যয় মেটাতে না পেরে চরম মানবেতর জীবনযাপন করছেন তারা।

বিক্ষোভের সময় আমানতকারীরা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করেন। এ সময় তারা হেয়ারকাট মানি না, মানব না, এক দফা, এক দাবি, হেয়ারকাট বাতিল করবি, এবং আমানত কি নিরাপদ? আপনার কষ্টের টাকা কার পকেটে? সরকার কেন চুপ? প্রশাসন কেন চুপ? এমন নানা স্লোগান দিয়ে তাদের ক্ষোভ প্রকাশ করেন। আমানতকারীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান নিয়েছেন, যার একটিতে হেয়ারকাট পদ্ধতির তীব্র সমালোচনা করা হয়েছে।

বিক্ষোভকারীরা জানান, গত ২১ জানুয়ারি বাংলাদেশ ব্যাংক একটি স্মারকপত্রের মাধ্যমে শরীয়াহভিত্তিক পাঁচটি ব্যাংকে গচ্ছিত আমানতের গত দুই বছরের মুনাফা কেটে নেওয়ার এবং তার পরিবর্তে মাত্র ৪ শতাংশ বিশেষ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেয়। একে আমানতকারীরা ‘হেয়ারকাট’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছেন। তাদের দাবি, এটি চুক্তিভঙ্গ এবং অমানবিক।

সমাবেশ থেকে আমানতকারীরা পাঁচটি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো- বিতর্কিত হেয়ারকাট নীতি বাতিল করে চুক্তি অনুযায়ী পূর্ণ মুনাফাসহ আমানতের অর্থ ফেরত দেওয়া। পাঁচটি ব্যাংকের স্বাভাবিক ব্যাংকিং লেনদেন দ্রুত চালু করা। তারল্য সংকট নিরসনে সরকারকে বিশেষ সহায়তা প্রদান করা। মেয়াদোত্তীর্ণ এফডিআর, ডিপিএস ও এমটিডিআরের অর্থ চুক্তি অনুযায়ী পরিশোধ করা এবং একতরফাভাবে ঘোষিত হ্রাসকৃত মুনাফার হার প্রত্যাহার করে পূর্বের চুক্তিভিত্তিক হার বহাল রাখা।

আন্দোলনরত আমানতকারীরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো স্মারকলিপিতে উল্লেখ করেন, একীভূতকরণের নামে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি-এর অধীনে এখন পাঁচটি ব্যাংকের জন্য ভিন্ন ভিন্ন মুনাফার হার নির্ধারণ করা হয়েছে, যা সম্পূর্ণ অসংগত। আমানতকারীদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই এই হার চাপিয়ে দেওয়া হয়েছে। এর ফলে ৭৫ লাখ পরিবারের প্রায় তিন কোটি সদস্য মারাত্মক অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়েছেন।

বিক্ষোভ শেষে বেলা ১২টার দিকে আমানতকারীরা একটি মিছিল নিয়ে কোতোয়ালি মোড় হয়ে নিউ মার্কেট মোড় পর্যন্ত প্রদক্ষিণ করেন।

আমানতকারীদের প্রতিনিধি দলের একজন জানান, বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ তাদের দাবির বিষয়ে কথা বলার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, আমরা অনেক কষ্ট করেছি। যতদিন পর্যন্ত এই হেয়ারকাট বাতিল না হবে, ততদিন আমরা আমাদের যৌক্তিক আন্দোলন চালিয়ে যাব।

এ বিষয়ে কোতোয়ালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন বলেন, বিক্ষোভকারীরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করেছেন। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 29 June, 2026, 1:06 pm
বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

চিত্রশিল্পী ও নির্মাতা মুস্তাফা মনোয়ার মারা গেছেন। সোমবার (২৯ জুন) সকালে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যকালে তার বয়েস হয়েছিল ৯০ বছর।

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ১৪ জুন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন মুস্তাফা মনোয়ার। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়। কয়েক দিন আগে তার ভেন্টিলেটর সাপোর্ট খুলে নেওয়া হয়েছিল। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আবারও ভেন্টিলেটরে নেওয়া হয়।

১৯৩৫ সালের ১ সেপ্টেম্বর মাগুরা জেলার নাকোল গ্রামে জন্মগ্রহণ করেন মুস্তাফা মনোয়ার। তার পৈতৃক বাড়ি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার মনোহরপুর গ্রামে। তিনি প্রখ্যাত কবি গোলাম মোস্তফার সন্তান।

দীর্ঘ কর্মজীবনে চিত্রকলা, শিশুতোষ অনুষ্ঠান নির্মাণ, টেলিভিশন ও সাংস্কৃতিক অঙ্গনে অসামান্য অবদান রাখেন মুস্তাফা মনোয়ার। শিল্প ও সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৪ সালে তিনি একুশে পদকে ভূষিত হন।

যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 29 June, 2026, 12:56 pm
যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার

দেশের উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ও পানির সংকট নিরসনে জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে যেকোনো মূল্যে ‘তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা’ বাস্তবায়ন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এর ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি সরকারের এই ঐতিহাসিক সিদ্ধান্তের কথা জানান।

সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, তিস্তা অববাহিকার অসংখ্য মানুষের জীবন-জীবিকা নদীটির পানি প্রবাহের ওপর সরাসরি নির্ভরশীল। শুষ্ক মৌসুমে পানির সংকট এবং বর্ষাকালে তীব্র নদীভাঙনের ফলে এই অঞ্চলের মানুষকে প্রতিবছর বিপুল ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়।

উত্তরাঞ্চলের মানুষের এই দীর্ঘদিনের হাহাকার ও দুর্ভোগের স্থায়ী অবসান ঘটাতেই সরকার তিস্তা মহাপরিকল্পনা হাতে নিয়েছে।

এর আগে, পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সকাল ১০টা ৩১ মিনিটে এ অধিবেশন শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।