চট্টগ্রামে করোনা মৃত্যুহীন দিনে নতুন শনাক্ত ৯

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১ জানুয়ারি, ২০২২, ১১:৪২ সকাল
চট্টগ্রামে করোনা মৃত্যুহীন দিনে নতুন শনাক্ত ৯

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে এই সময়ের মধ্যে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৯ জন।

১ জানুয়ারি, শনিবার সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৪৮৯ জনের নমুনা পরীক্ষায় নয়জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হন। তাদের মধ্যে ৮ জন নগরীর এবং ১জন রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে একজন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে তিনজন, শেভরন হাসপাতাল ল্যাবে দুজন এবং ইপিক হেলথকেয়ার ল্যাবে তিনজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

এর মধ্য দিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ দুই হাজার ৬৪২ জনে এবং মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৩৩২ জনে।

এন-কে

Feb2
Feb2