অবতরণের সময় নভোএয়ারের চাকা ফাটল,বেঁচে গেলেন ৩৩ যাত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯, ২:৩৬ দুপুর
অবতরণের সময় নভোএয়ারের চাকা ফাটল,বেঁচে গেলেন ৩৩ যাত্রী

রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণের সময় নভোএয়ারের একটি উড়োজাহাজের চাকা ফেটে গেছে। এ সময় বিমানটিতে ৩৩ জন যাত্রী ছিলেন। তবে নিরাপদেই তাদের বিমান থেকে নামিয়ে আনা হয়।

রোববার (১৭ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে রাজশাহী বিমানবন্দরে অবতরণের সময় এ ঘটনা ঘটে।

ঢাকা থেকে ৩৩ জন যাত্রী নিয়ে বিমানটি রাজশাহীর উদ্দেশে যায়। রাজশাহী থেকে ৫৫ জন যাত্রী নিয়ে ঢাকা আসার কথা ছিল। তবে এ ঘটনার পর ঢাকা আসার জন্য রাজশাহীতে অপেক্ষমান ৫৫ যাত্রীকে নিয়ে আসে ঢাকা থেকে পাঠানো নভোএয়ারের আরেকটি উড়োজাহাজ।

এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানিয়েছেন রাজশাহী শাহ মখদুম বিমানবন্দরের ব্যবস্থাপক সেতাফুর রহমান।

তিনি জানান, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩৩ জন যাত্রী নিয়ে সকাল পৌনে ১০টার দিকে রাজশাহী পৌঁছায় টিআর ৭২-৫০০ উড়োজাহাজটি। বিমানবন্দরে অবতরণের সময় এয়ারক্রাফটের পেছনের বাঁ দিকের একটি চাকা বিকট শব্দে ফেটে যায়। তবে যাত্রীদের নিরাপদেই নামিয়ে আনা হয়েছে।

সেফাতুর রহমান জানান, উড়োজাহাজটির চাকা পরিবর্তন করে বেলা ১টা ৩৫ মিনিটে সেটি ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে।

Feb2
Feb2