এমবাপ্পেসহ যে পাঁচজন দল বদল করছেন!
শুরু হয়েছে ইউরোপিয়ান ফুটবলের শীতকালীন দল বদলের মৌসুম। খেলোয়াড়দের ৩১ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে ঠিকানা বদল করার জন্য।
শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে দল বদল করতে পারেন পিএসজির ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। যদিও আপাতদৃষ্টিতে তা অসম্ভবই মনে হচ্ছে। ৩০ জুনের পর থেকে ফ্রি এজেন্টে পরিণত হচ্ছেন পিএসজি তারকা। তিনি চাইলে এখনই নতুন কোনো ঠিকানার খোঁজ করতে পারেন, করতে পারেন আলোচনা কিংবা চুক্তিও। গত কয়েক বছর ধরে কিলিয়ান এমবাপ্পে ও রিয়াল মাদ্রিদকে নিয়ে গুঞ্জন বেশ ডালপালা মেলেছে। এমবাপ্পেও কয়েকটি উপলক্ষে লস ব্লাঙ্কোসদের জার্সিতে খেলার ইচ্ছার কথা জানিয়েছিলেন। যদিও কদিন আগে বলেছেন, এ মৌসুমে কোথাও আর যাচ্ছেন না, প্যারিসেই সন্তুষ্ট আছেন তিনি।
এমবাপ্পের বর্তমান বাজারমূল্য প্রায় ১৬০ মিলিয়ন ইউরো। গত বছর তাকে কেনার জন্য নাকি প্রায় ২০০ মিলিয়ন ইউরোই অফার করেছিল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। তাকে না বেচার ব্যাপারে নাছোরবান্দা ছিলেন পিএসজির সভাপতি নাসের আল খেলাইফি। যে কারণে তুমুল আলোচনা হলেও শেষ পর্যন্ত আর দল বদল ঘটেনি ফরাসি তারকার।
বর্তমান সময়ে ইউরোপিয়ান ক্লাবগুলোর মিডফিল্ডারদের মধ্যে অন্যতম মনে করা হয় ম্যানচেস্টার ইউনাইটেডের ফরাসি তারকা পল পগবাকে। গত কয়েক বছরে অসাধারণ নৈপুণ্য দেখিয়েছেন তিনি, জাতীয় দলের হয়ে জিতেছেন বিশ্বকাপের শিরোপা। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও ঈর্ষণীয় পারফরম্যান্স তার। সেই পগবাও জুনে ফ্রি এজেন্ট হয়ে যাচ্ছেন। সম্প্রতি ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গেও সম্পর্কটা এত ভালো যাচ্ছে না তার। তাই পগবা শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে ক্লাব বদল করলে করতেও পারেন।
ফ্রি এজেন্টে পরিণত হতে যাওয়াদের মধ্যে আরও আছেন চেলসির অ্যান্তোনিও রুডিগার, য়্যুভেন্তাসের পাওলো দিবালা ও বার্সেলোনার উসমান দেম্বেলে।
এন-কে


আপনার মতামত লিখুন