চট্টগ্রামে করোনায় শনাক্ত ২০৭
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২০৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। শনাক্তের হার ৯ দশমিক শূন্য এক শতাংশ।
আজ ১১ জানুয়ারি, মঙ্গলবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামের ১৩টি ও কক্সবাজারের ১টি ল্যাবে ২ হাজার ২৯৬ জনের নমুনা পরীক্ষা করে ২০৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর মধ্যে ১৮৭ জনই চট্টগ্রাম নগরের বাসিন্দা। বাকি ২০ জনের মধ্যে সাতকানিয়ার ৩, আনোয়ারায় ২, বোয়ালখালীতে ২, রাঙ্গুনিয়া ১, রাউজানে ৫, ফটিকছড়িতে ২ ও হাটহাজারী উপজেলার ৫ জন বাসিন্দা রয়েছেন।
জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৪ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ২২ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ২৪ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৫ জন, অ্যান্টিজেন টেস্টে ২১ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৩০ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ১২ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ৩২ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ৮ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ১৯ জন, মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ১৯ জন, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে ৬ জন এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ল্যাবে ৩ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ৩ হাজার ৪১০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৭৪ হাজার ৯৫১ জন। বাকি ২৮ হাজার ৪৫৯ জন বিভিন্ন উপজেলার।
করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত মোট ১ হাজার ৩৩৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২৫ জন নগরের, বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬১০ জনের।
২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।
এন-কে


আপনার মতামত লিখুন