খুঁজুন
, ,

যুক্তরাষ্ট্রে করোনায় নতুন শনাক্তের বিশ্ব রেকর্ড

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 11 January, 2022, 11:26 am
যুক্তরাষ্ট্রে করোনায় নতুন শনাক্তের বিশ্ব রেকর্ড

মার্কিন যুক্তরাষ্ট্রে সোমবার করোনাভাইরাসে অন্তত ১১ লাখ ৩০ হাজার নতুন রোগী শনাক্ত হয়েছে। এটি একদিনে নতুন শনাক্তের বিশ্ব রেকর্ড। এর আগে ৩ জানুয়ারিতে শনাক্তের সংখ্যা ছিল ১০ লাখ ৩০ হাজার। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

বিশ্বের কোনো দেশেই দ্রুত বিস্তার লাভ করা করোনার নতুন ধরন ওমিক্রনের বিস্তার কমার লক্ষণ দেখা যায়নি, বলছে রয়টার্স।

দেশটিতে সাপ্তাহিক গড় শনাক্ত প্রতি দুই সপ্তাহে তিনগুণ বেড়েছে। এ ছাড়া অনেক অঙ্গরাজ্য সাপ্তাহিক প্রতিবেদন না দেওয়ায় প্রতি সোমবার প্রচুর পরিমাণে শনাক্ত দেখা যায়। এখন পর্যন্ত সব প্রদেশ সোমবার প্রতিবেদন জমা দেয়নি। জমা হলে এই সংখ্যা আরও বাড়তে পারে।

গত বছরের জানুয়ারিতে দেশটির জনগণ নতুন শনাক্তের রেকর্ড দেখেছিল। সে সময় প্রচুর সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি ছিলেন। ওই সময়টিতে তিন সপ্তাহে নতুন শনাক্তের সংখ্যা দ্বিগুণ হয়েছিল।

দেশটিতে ১৩ লাখ ৫৫ হাজারের বেশি রোগী কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে আছেন যা গত বছরের জানুয়ারির রেকর্ডকে ছাড়িয়ে গেছে। গত বছর জানুয়ারিতে ১ লাখ ৩২ হাজার রোগী ভর্তি হয়েছিলেন।

যদিও ওমিক্রন কম গুরুতর, তারপরও হাসপাতালের ওপর চাপ সৃষ্টি করতে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য কর্মকর্তারা। ইতোমধ্যে বেশ কিছু ক্ষেত্রে ওমিক্রনের প্রভাব দেখা গেছে। ওমিক্রন হাসপাতালের কর্মী দিয়ে সেবা ব্যাহত করতে পারে।

সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় কর্মী, শিক্ষক ও বাস চালকের অনুপস্থিতিতে স্কুলের কার্যক্রম ব্যহত হয়েছে। শিকাগো চতুর্থ দিনের জন্য ক্লাস বাতিল করেছে। কারণ, সেখানের প্রশাসন এবং শিক্ষকরা বর্ধিত সংক্রমণ মোকাবেলায় কী করতে হবে, সে বিষয়ে একমত হতে ব্যর্থ হয়েছেন।

নিউইয়র্কে বিপুল সংখ্যক শ্রমিক অসুস্থ হওয়ায় তিনটি সাবওয়ে লাইনে পরিষেবা স্থগিত করা হয়েছে। কর্মীদের অফিসে ফেরার জন্য কোম্পানির পরিকল্পনাও ব্যাহত হয়েছে। সেখানে প্রতিদিন গড়ে ১ হাজার ৭০০ মৃত্যুর ঘটনা ঘটছে।

এন-কে

Feb2
Feb2

৪০ বছর পর নকআউটে জিতে বিশ্বকাপের শেষ ষোলোতে মেক্সিকো

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 1 July, 2026, 3:12 pm
৪০ বছর পর নকআউটে জিতে বিশ্বকাপের শেষ ষোলোতে মেক্সিকো

স্বপ্নের যাত্রা অব্যাহত রেখে শেষ ষোলোয় উঠেছে বিশ্বকাপের সহ-আয়োজক মেক্সিকো। বজ্রঝডের কবলে পড়ে এক ঘণ্টা দেরিতে শুরু হওয়া শেষ ৩২–এর ম্যাচে তারা ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়েছে। ৪০ বছরে প্রথমবার বিশ্বকাপের নকআউটে জিতে শেষ ষোলো নিশ্চিত করেছে মেক্সিকো।

এ নিয়ে নিজেদের সর্বশেষ ৭ ম্যাচেই জিতেছে মেক্সিকো, ২০২৬ সালে ১২ ম্যাচ খেলে জয় ১০টিতে। এ ছাড়া ১৯৯০ বিশ্বকাপে ইতালির পর মেক্সিকো প্রথম দল হিসেবে টানা চার জয় পেয়েছে কোনো গোল হজম না করেই। ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে তাদের দাপুটে জয়ের পর শেষ ষোলোয় তারা লড়বে ইংল্যান্ড-গণতান্ত্রিক কঙ্গোর মাঝে বিজয়ী দলের সঙ্গে, ৬ জুলাই।

ইকুয়েডরের বিপক্ষে মেক্সিকো দুটি গোলই করেছে প্রথমার্ধে। ম্যাচের ২২ মিনিটে দলটির হয়ে প্রথম গোল করেছিলেন হুলিয়ান কিনিয়োনেস। ৯ মিনিট পর স্বাগতিকদের আবার এগিয়ে দেন রাউল হিমেনেজ। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে প্রতিপক্ষের সঙ্গে মুখ ঢেকে কথা বলায় ইকুয়েডরের পিয়েরো ইনকাপিয়ে লাল কার্ড দেখেন।

খেলার শুরু থেকেই গতিময় ফুটবল খেলায় ইকুয়েডরকে চেপে ধরে মেক্সিকো। গ্যালারির উচ্ছ্বাসকে তারা শক্তিতে রূপ দেয় এবং ম্যাচের একেবারে শুরুতেই এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ তৈরি করে। লুইস রোমোর নিখুঁত ক্রসে রাউল হিমেনেস ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে হেড নিলেও বল অল্পের জন্য পোস্টের বাইরে চলে যায়। এরপর ১৭ বছরের কিশোর মিডফিল্ডার গিলবার্তো মোরা টুর্নামেন্টের অন্যতম সেরা গোল উপহার দেওয়ার খুব কাছাকাছি ছিলেন। দুরূহ কোণ থেকে নেওয়া তার শক্তিশালী শট ইকুয়েডরের গোলরক্ষক হার্নান গালিনদেসকে পরাস্ত করলেও দূরের পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়।

শুরুর চাপ সামলে ধীরে ধীরে ইকুয়েডর ম্যাচে ফেরে। পাল্টা আক্রমণে গঞ্জালো প্লাতার দ্রুতগতির মুভ থেকে জন ইয়েবোয়া নিজের মার্কারকে কাটিয়ে কোণাকুণি শট নেন। তবে সেটি পোস্টের বাইরের অংশে লেগে ফিরে আসে, ফলে স্বাগতিক সমর্থকদের স্তব্ধ করে দেওয়ার সুযোগ হাতছাড়া হয়। মেক্সিকো কাঙ্ক্ষিত গোল পায় ২২ মিনিটে, আর তাতেই আজতেকা স্টেডিয়াম জুড়ে শুরু হয় উল্লাস।

ইকুয়েডরের হাই-প্রেস ভেঙে নিখুঁত থ্রু পাস বাড়িয়ে দেন রবার্তো আলভারাদো। সেই পাস ধরে উইলিয়ান পাচোকে শক্তির লড়াইয়ে হারিয়ে নিজের শরীর ঘুরিয়ে দুর্দান্ত এক শটে বল জালে জড়ান কলম্বিয়ায় জন্ম নেওয়া ফরোয়ার্ড হুলিয়ান কিনিয়োনেস। এটি ছিল চলতি আসরে তার তৃতীয় গোল। এর মাত্র নয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। কিনিয়োনেসের সঙ্গে ওয়ান-টুস পাস বিনিময়ের পর হিমেনেস দুর্দান্ত এক শটে জালের ওপরের প্রান্তে বল জড়ান। জাতীয় দলে এটি তার ৪৭তম গোল, আছেন সর্বোচ্চ গোলদাতা থেকে ৫ গোলের দূরত্বে।

শেষ পর্যন্ত উভয় দল আক্রমণ চালিয়ে গেলেও আর কেউ ২-০ স্কোরলাইনে পরিবর্তন আনতে পারেনি। ফলে লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট পাওয়া ইকুয়েডর আসর থেকে ছিটকে গেল।

সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস, আজ থেকে কার্যকর

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 1 July, 2026, 8:27 am
সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস, আজ থেকে কার্যকর

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস হয়েছে। নতুন অর্থবছরের প্রথম দিন আজ ১ জুলাই থেকে এ বাজেট কার্যকর হচ্ছে। তিন সপ্তাহের আলোচনা, সমালোচনা ও একাধিক গুরুত্বপূর্ণ সংশোধনীর পর কণ্ঠভোটে গতকাল মঙ্গলবার বাজেট পাস হয়। তার আগে সোমবার অর্থবিলে মোট ৬৮টি সংশোধনী আনা হয়েছে। এটি দেশের ৫৫তম বাজেট এবং চলতি বছরের জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপি সরকারের প্রথম বাজেট। ১১ জুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করেন। এরপর সংসদ সদস্যরা টানা তিন সপ্তাহ বাজেটের ওপর আলোচনা করেন। বিরোধী দলের সদস্যরা করনীতি, মূল্যস্ফীতি, রাজস্ব আদায়ের লক্ষ্য, সামাজিক নিরাপত্তা ও বিভিন্ন খাতে বরাদ্দ নিয়ে সমালোচনা করেন।

বাজেটে মানবিক অর্থনীতি গড়ে তোলার একটি সমন্বিত রূপরেখা তুলে ধরেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্যে অর্থমন্ত্রী বাজেটে তিন বছর মেয়াদি রোড ম্যাপ দিয়েছেন। এর আওতায় অর্থনীতি পুনরুদ্ধার, স্থিতিশীলতা এবং গতিশীলতার জন্য পুনর্গঠনের কাজ করার লক্ষ্য নির্ধারণ করেছে বিএনপি সরকার। ধাপে ধাপে এ কৌশল বাস্তবায়ন করা হবে। বাজেট পাসের আগে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সমাপনী বক্তব্যে বলেন, সংসদ সদস্যদের বিভিন্ন মতামত ও সুপারিশ বিবেচনায় নিয়ে বেশ কয়েকটি পরিবর্তন আনা হয়েছে। বাজেট আলোচনায় বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, স্বতন্ত্র ও বিরোধী দলের সদস্যরা বিভিন্ন বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।

সোমবার সংসদে অর্থ বিল-২০২৬ পাস হয়। এর মাধ্যমে শুল্ক-করের পরিবর্তনগুলো কার্যকর করা হয়। এ বিলে যেসব সংশোধনী আনা হয়েছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা করা। অন্যদিকে ব্যাংক হিসাব খুলতে টিআইএন দাখিলের শর্ত থেকেও ফিরে এসেছেন অর্থমন্ত্রী। এতে বিপুলসংখ্যক মানুষ, যাদের করযোগ্য আয় নেই, তারা বিড়ম্বনা থেকে রেহাই পাবেন। বহুল আলোচিত আবাসন খাতে বিনা প্রশ্নে কালোটাকা সাদা করার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত থেকে ফিরে এসেছে সরকার। এসব পরিবর্তনসহ বেশকিছু পরিবর্তন এনে সোমবার সংসদে অর্থবিল পাস করা হয়েছে। এতে ব্যবসায়ের ক্ষেত্রেও বেশকিছু ছাড় দেওয়া কিংবা নতুন আরোপিত কর বা শুল্ক বাতিল করেছেন অর্থমন্ত্রী, যা সংসদে পাস হয়েছে। অবশ্য বিস্তর ছাড় দেওয়ার পরও ২০২৬-২৭ অর্থবছরের বিশাল রাজস্বের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে বলে মনে করেন অর্থমন্ত্রী। ক্ষুদ্র মুদি দোকানদারদের প্যাকেজ ভ্যাটের আওতায় আনার পরিকল্পনা থেকে সরে এসেছেন তিনি। তবে অপেক্ষাকৃত বড়দের ওপর এই প্যাকেজ ভ্যাট থাকবে।

গতকাল মঙ্গলবার জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে কণ্ঠভোটে বাজেট পাস হয়। বাজেট পাসের আগে বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যয় নির্বাহের জন্য ৫৯টি মঞ্জুরি দাবি উত্থাপন করেন সংশ্লিষ্ট মন্ত্রীরা। দাবিগুলো কণ্ঠভোটে অনুমোদিত হয়। মঞ্জুরি দাবির বিপরীতে বিরোধী দলের সংসদ সদস্যরা মোট ১ হাজার ৩৪২টি ছাঁটাই প্রস্তাব উত্থাপন করেন। তবে কণ্ঠভোটে সব প্রস্তাব নাকচ হয়ে যায়। পরে নির্দিষ্টকরণ বিল-২০২৬ পাসের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বাজেট অনুমোদন দেওয়া হয়।

পাস হওয়া বাজেটের আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, যা ২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেট ৮ লাখ ৯০ হাজার কোটি টাকার চেয়ে ১ লাখ ৪৮ হাজার কোটি টাকা বেশি। এবারের বাজেটে মোট রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা, এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাধ্যমে আদায়ের লক্ষ্য ৬ লাখ ৪ হাজার কোটি টাকা। বাজেটে ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা, যা মোট দেশজ উত্পাদনের (জিডিপি) ৩ দশমিক ৬ শতাংশ। এবারের বাজেটে সরকার মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনা এবং জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে।

এমবাপের জোড়া গোলে শেষ ষোলোতে ফ্রান্স

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 1 July, 2026, 8:11 am
এমবাপের জোড়া গোলে শেষ ষোলোতে ফ্রান্স

ফুটবল মাঠে দাপট ধরে রেখেছে গত দুই বিশ্বকাপে ফাইনাল খেলা ফ্রান্স। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ফাইনালের ভেন্যু নিউজার্সি স্টেডিয়ামে তারা সুইডেনকে ৩-০ গোলে হারাল। চলতি আসরে দ্বিতীয়বার জোড়া গোল করলেন কিলিয়ান এমবাপে। ছয় গোল করে গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে থাকা লিওনেল মেসির পাশে বসলেন তিনি। তার সঙ্গে মাইকেল অলিসের দুরন্ত পারফরম্যান্সে শেষ ষোলোতে পৌঁছে গেল ২০১৮ সালের চ্যাম্পিয়নরা।

প্রথমার্ধে মনে হচ্ছিল সুইডেনের বিপক্ষে ফ্রান্স হয়তো বিরতিতে যাওয়ার আগে গোল করতে পারবে না। অফসাইডের কারণে এমবাপের গোল বাতিল হওয়ার পর দুইবার গোলপোস্টে আঘাত। আর কয়েকটি শট গোলবারের পাশ দিয়ে গেছে কয়েকবার।

ফ্রান্সের মুহুর্মুহু আক্রমণের পরও গোল না হওয়ার হতাশা শেষ পর্যন্ত কেটে যায়। একাধিক সুযোগ নষ্ট করার পর ৪৫ মিনিটে এমবাপে গোলমুখ খোলেন। বক্সের বাম প্রান্তে বল পেয়ে চমৎকার পায়ের কাজে তার মার্কারকে পরাস্ত করেন, তারপর বেশ কাছ থেকে দূরের পোস্ট দিয়ে জাল কাঁপান। তারপরই দৌড়ে যান মা হারিয়ে কঠিন সময় পার করা কোচ দিদিয়ের দেশমকে সান্ত্বনা দিতে। প্রথমার্ধ শেষে ফ্রান্স ১-০ গোলে এগিয়ে যায়। সুইডেন কয়েকটি সুযোগ পেলেও ফরাসি গোলকিপার মাইক মাইগনানের সত্যিকারের পরীক্ষা নিতে পারেনি।

১৭ মিনিটে এমবাপে প্রথম আক্রমণে যান। তার দুর্বল শট সহজেই সুইডিশ কিপার হাতে নেন। তিন মিনিট পর বারকোলার শক্তিশালী শট গোলবারের ওপর দিয়ে যায়। ২১তম মিনিটে অলিসের বাড়ানো বলে মাঝমাঠ থেকে দৌড়ে জালে বল ঠেলে দেন, কিন্তু অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।

হাইড্রেশন ব্রেকের পর ফিরে রাবিওর একটি প্রচেষ্টা রুখে দেন সুইডেন কিপার জেটারস্ট্রম। ৩৩ মিনিটে অলিসের পাস থেকে দূরের পোস্টে দাঁড়ানো এমবাপের দারুণ একটি শট গোলপোস্টে আঘাত করে। পরের মিনিটে রাবিও আবার বল গোলবারের ওপর দিয়ে মারেন।

৩৭ মিনিটে বক্সের প্রান্ত থেকে চোখ ধাঁধানো এক গোলের খুব কাছে ছিলেন। কিন্তু তার ওভারহেড কিক গোলপোস্টে লাগে। ফিরতি বলে শট নিতে পারেননি উসমান দেম্বেলে। বিরতির দুই মিনিট আগে অলিসের একটি শট গোলবারের পাশ দিয়ে যায়। তারপরই হতাশা দূর করা এক গোল করেন এমবাপে। এটি ছিল বিশ্বকাপে তার ১৭তম এবং এই আসরে পঞ্চম গোল করে নরওয়ের আর্লিং হালান্ডের পাশে বসেন।

বিরতির পরও মাঠে ফিরে আক্রমণ অব্যাহত রাখে ফ্রান্স। ৫৩ মিনিটে বারকোলা গোলদাতার খাতায় নাম লিখেন। এবারও গোল বানিয়ে দেন অলিস। তারই অ্যাসিস্টে ৭৪ মিনিটে এমবাপে নিজের জোড়া গোলের দেখা পান। প্রথম গোলের মতো এবারও বক্সের একই প্রান্ত থেকে জালে বল আছড়ে ফেলেন রিয়াল মাদ্রিদ তারকা। এমবাপে তার ১৮তম গোলের দেখা পান, সর্বকালের শীর্ষ বিশ্বকাপ গোলদাতা মেসির (১৯) চেয়ে এক গোল পেছনে তিনি।

এমবাপের দ্বিতীয় গোলের আগে তাকে ও অলিসকে রুখে দিয়েছিলেন জেটারস্ট্রম। দুজনই ৮৬ মিনিটে বদলি হয়ে মাঠ ছাড়েন। পুরো ম্যাচে ফ্রান্স ২৫টি শট নিয়েছে, বিপরীতে সুইডিশদের শট ছিল ৮টি। ১২টি শট টার্গেটে রেখেছিল ফরাসিরা, ৯টি সেভে ব্যবধান আরও বাড়তে দেননি সুইডেন কিপার।

শেষ ষোলোতে ফ্রান্স মুখোমুখি হবে জার্মানিকে বিদায় করা প্যারাগুয়ের। ১৯৯৮ সালে প্রথম শিরোপা জয়ের পথে ফরাসিরা শেষ ষোলোতে এই দক্ষিণ আমেরিকানদের ১-০ গোলে হারিয়েছিল। আবারও মুখোমুখি হচ্ছে দুই দল। ফ্রান্স যেভাবে খেলছে, তাতে করে প্যারাগুয়ের সামনে কঠিন সময় অপেক্ষা করছে।