খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

আবুল বশর চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন কাল

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১২ জানুয়ারি, ২০২২, ৫:৪৩ অপরাহ্ণ
আবুল বশর চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন কাল

চট্টগ্রামের বোয়ালখালীতে আগামীকাল ১৩ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে বীর মুক্তিযোদ্ধা আবুল বশর চেয়ারম্যান স্মৃতি অলম্পিক ফুটবল টুর্ণামেন্ট।

আজ বুধবার (১২ জানুয়ারি) বিকেল ৩টায় এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মো. সেলিম উদ্দীন এ তথ্য জানান।

তিনি বলেন, বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ মাঠে বৃহস্পতিবার সন্ধ্যায় এর উদ্বোধন করবেন টুর্ণামেন্টের পৃষ্ঠপোষক সারোয়াতলী ইউপি চেয়ারম্যান মো. বেলাল হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম ৮ আসনের সাংসদ মোছলেম উদ্দিন আহমদ।

বিশেষ অতিথি থাকবেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল আলম, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম সেলিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার, অধ্যক্ষ সমীর কান্তি দাশ, চট্টগ্রাম ফুটবল এসোসিয়েশনের সভাপতি এসএম শহিদুল ইসলাম ও পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গোমদণ্ডী একাদশ ক্লাবের আয়োজিত এ টুর্ণামেন্টে এবার চট্টগ্রামের ৩৬টি ফুটবল দল অংশ নিচ্ছেন। টুর্ণামেন্টের প্রতিটি খেলা সান্ধ্যকালীন অনুষ্ঠিত হবে।

এসময় উপস্থিত ছিলেন, টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব পৌর কাউন্সিলর ইসমাইল হোসেন চৌধুরী আবু, বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো.শাহীনুর কিবরিয়া মাসুদ, সভাপতি এসএম মোদ্দাচ্ছের, সাংবাদিক কাজী আয়েশা ফারজানা, গোমদণ্ডী একাদশ ক্লাবের সভাপতি আবুল হাসেম মতি, সহ-সভাপতি মো. ইসমাইল হোসেন, পিংকু কর, সাধারণ সম্পাদক মো.ইয়াছিন আলী, মো. ইউনুছ, মো. বাহাদুর শাহ, মো. লোকমান হোসেন, নাজিম উদ্দিন ও ফারুক ইসলাম মানিক।

২৪ ঘন্টা/পূজন সেন/প্রিন্স

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…