খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

রাউজানে জিকিরে মোস্তফা (দঃ) মাহফিল শুক্রবার: ব্যাপক প্রস্তুতি

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১৮ নভেম্বর, ২০১৯, ২:৪৯ অপরাহ্ণ
রাউজানে জিকিরে মোস্তফা (দঃ) মাহফিল শুক্রবার: ব্যাপক প্রস্তুতি

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : রাউজান আমিরহাট ১০দিন ব্যাপি শোহাদায়ে কারবালা মাহফিল বাস্তবায়ন কমিটির উদ্যোগে পবিত্র জসনে ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপন উপলক্ষে ২২ নভেম্বর শুক্রবার গর্জনীয়া জামে মসজিদ ময়দানে বাদে জুমা হতে অনুষ্টিতব্য বিশাল জিকিরে মোস্তফা (দঃ) মাহফিল সফলের লক্ষে সর্বশেষ প্রস্তুতি সভা রবিবার রাত ১০টায় জহুর-আম্বিয়া ভিলাতে অনুষ্টিত হয়।

সাংবাদিক মাওলানা এম বেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্টিত ও বাস্তবায়ন কমিটির আহবায়ক মাওলানা তাজ মুহাম্মদ রেজভীর সঞ্চালনায় এতে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন নুর-এ-হারামাইন হজ্ব কাফেলার পরিচালক আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আলী সিদ্দিকী।

উপস্থিত ছিলেন সচিব মুহাম্মদ জাবেদ, সৈয়দ কপিল উদ্দিন, সদস্য মাওলানা কুতুব উদ্দিন, মুহাম্মদ বোরহান উদ্দিন, মাওলানা মিনহাজ উদ্দিন, মুহাম্মদ হাসান, মুহাম্মদ মুবিন, মুহাম্মদ সাজ্জাদ, নাজিম উদ্দিন ভান্ডারী, আবুল বশর বাদশা, মোহাম্মদ মোজাফফর, মাওলানা নঈমুদ্দিন, মজিবুল বশর সাজেদ, মুহাম্মদ আলী, মুহাম্মদ মামুন প্রমুখ।

শুক্রবারের মাহফিল সফলের লক্ষে শৃংখলা, আপ্যায়ন, তাবরুক বিতরন, সাজসজ্জা, পাবলিসিটি সহ বিভিন্ন উপকমিটি করে দায়িত্ব বন্টন করে দেওয়া হয়।

এদিকে শুক্রবারের মাহফিলে সভাপতিত্ব করবেন সাবেক অধ্যক্ষ আলহাজ্ব আল্লামা সৈয়দ মুহাম্মদ আহছান হাবিব (মা.জি.আ)। প্রধান অতিথি থাকবেন আলহাজ্ব আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তাখান আল আযহারী।

নাত পরিবেশন করবেন সারা জাগানো নাতখাঁ আলহাজ্ব মুখতার আহমেদ রেজভী, আলহাজ্ব হাসান মুরাদ কাদেরী, আলহাজ্ব এমদাদুল ইসলাম কাদেরী, আলহাজ্ব ক্বারী তারেক আবেদীন কাদেরী, অন্ধ শায়ের হাফেজ মুহাম্মদ ইয়াকুব, শায়ের আবুতালেব, শায়ের আবদুল মাবুদ, শায়ের মিনহাজ্ব, শায়ের ওসমান প্রমুখ।

প্রস্তুতি সভা শেষে মিলাদ কিয়াম পরিবেশন করেন শায়ের মাওলানা মিনহাজ উদ্দিন কাদেরী ও আখেরী মোনাজাত পরিচালনা করেন প্রস্তুতি কমিটির সভাপতি মাওলানা এম বেলাল উদ্দিন। পরে সকলের মাঝে তাবরুক বিতরন করা হয়।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…