খুঁজুন
, ,

বুরকিনা ফাসোয় সৈন্যদের বিদ্রোহ, অভ্যুত্থানের ‘গুজব’ উড়িয়ে দিল সরকার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 24 January, 2022, 11:59 am
বুরকিনা ফাসোয় সৈন্যদের বিদ্রোহ, অভ্যুত্থানের ‘গুজব’ উড়িয়ে দিল সরকার

আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর সামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের বরখাস্ত এবং ইসলামপন্থি বিদ্রোহীদের বিরুদ্ধে চলমান যুদ্ধে আরও সহায়তা বরাদ্দের দাবিতে বেশ কয়েকটি ব্যারাকে বিদ্রোহ করেছে সেনারা। এর পরিপ্রেক্ষিতে গুজব রটে—দেশটিতে আবারও সামরিক অভ্যুত্থান ঘটেছে। পরে বুরকিনা ফাসো সরকার অভ্যুত্থানের খবর সঠিক নয় জানিয়ে বক্তব্য দেয়

এরই মধ্যে বুরকিনা ফাসো কর্তৃপক্ষ স্থানীয় সময় রোববার রাত ৮টা থেকে কারফিউ ঘোষণা করেছে। ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ এ কারফিউ বহাল থাকবে বলে জানানো হয়েছে। দেশটির শিক্ষা মন্ত্রণালয় বলেছে, স্থলবেষ্টিত দেশটির স্কুলগুলো আজ সোমবার এবং আগামীকাল মঙ্গলবার বন্ধ থাকবে৷

গতকাল রোববার সকালে বুরকিনা ফাসোর বেশ কয়েকটি সেনা ঘাঁটিতে বিদ্রোহের খবর পাওয়া গেছে, যা সামরিক দখলপ্রবণ অশান্ত পশ্চিম আফ্রিকার দেশটিতে আরেকটি সামরিক অভ্যুত্থানের আশঙ্কাকে উসকে দিয়েছে।

এদিকে, জিহাদি হুমকি মোকাবিলায় সরকারের জোরালো পদক্ষেপ চেয়ে সেনাদের সমর্থনে বিক্ষোভকারীরা ক্ষমতাসীন দলের সদর দপ্তরে আগুন ধরিয়ে দেয়।

কিন্তু, বুরকিনা ফাসো সরকার সামরিক অভ্যুত্থানের গুজব দ্রুত অস্বীকার করে জানিয়েছে—বিদ্রোহী সৈন্যরা তাদের যে তালিকা দিয়েছে, তার মধ্যে প্রেসিডেন্ট রচ ক্রিশ্চিয়ান কাবোরকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করার কথা এবং একটি কার্যকর জিহাদীবিরোধী কৌশলের কথা উল্লেখ করা হয়নি।

বুরকিনা ফাসোর কার্যকর প্রতিষ্ঠানগুলোকে ‘অস্থিতিশীল’ করার পরিকল্পনায় জড়িত সন্দেহে একজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাসহ ১২ জনকে গ্রেপ্তার করার এক সপ্তাহের কিছু পরে দেশটিতে নতুন করে অস্থিরতা শুরু হয়। নিষিদ্ধ সমাবেশ ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করার এক দিন পরে, কয়েক ডজন লোককে গ্রেপ্তার করার পর সাম্প্রতিক এ ঘটনা ঘটল।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাজধানীর দক্ষিণে বেবি সাই ব্যারাকসহ বিমানবন্দরের কাছে একটি বিমান ঘাঁটিতেও গুলির শব্দ শোনা গিয়েছিল।

কায়া ও উয়াহিগুয়ার উত্তরাঞ্চলীয় শহরগুলোর ঘাঁটিতেও গুলি চালানো হয়েছিল বলে সেখানকার বাসিন্দারা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন। এবং মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয় বলেও তাঁরা জানান।

এন-কে

Feb2

দু’বার পিছিয়ে পড়েও হাইতিকে ৪-২ গোলে হারিয়ে নকআউটে মরক্কো

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 25 June, 2026, 9:26 am
দু’বার পিছিয়ে পড়েও হাইতিকে ৪-২ গোলে হারিয়ে নকআউটে মরক্কো

প্রথমার্ধে মরক্কোর কঠিন পরীক্ষা নিয়েছে হাইতি। যেন কোনো অঘটন ঘটতে চলছিল। তবে দু’বার পিছিয়ে পড়ে সমতা টানার পর বদলি নামা দুই খেলোয়াড়ের গোলে ৪-২ ব্যবধানে জয় নিয়ে ফিরছে মরক্কো। আশরাফ হাকিমি-ইসমাইল সাইবারিদের গোলে ‘সি’ গ্রুপের রানার্সআপ হয়ে ‘অ্যাটলাস লায়ন’রা নকআউট পর্ব নিশ্চিত করল।

কাতার বিশ্বকাপে প্রথম আফ্রিকান দেশ হিসেবে সেমিফাইনাল খেলা মরক্কো এদিন দুইবার পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়ায়। অন্যদিকে, ৫২ বছর পর ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে ফেরা হাইতি দারুণ লড়াই করে প্রথমবার পয়েন্ট পাওয়ার স্বপ্ন দেখছিল। যদিও সবদিক থেকেই ম্যাচজুড়ে আধিপত্য ছিল হাকিমি-দিয়াজদের। ৭০ শতাংশ পজেশনের পাশাপাশি তাদের ২২ শটের ১১টিই লক্ষ্যে ছিল। বিপরীতে কেবল দুটি শট লক্ষ্যে রাখতে পারে হাইতি।

ম্যাচের দশম মিনিটেই চমক দেখিয়ে এগিয়ে যায় হাইতি। ৫০ বছরেরও বেশি সময়ের অপেক্ষার পর বিশ্বকাপে গোলের দেখা পায় দলটি। লেনি জোসেফ নিকটবর্তী পোস্টে ব্যাক-হিল ফ্লিক করে মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনোকে পরাস্ত করেন। এর মাধ্যমে ১৯৭৪ আসরের পর বিশ্বকাপে হাইতির প্রথম গোলদাতা হলেন লেনি। সর্বশেষ আসরে দেশটির হয়ে গোল করেছিলেন ইমানুয়েল স্যানন।

সমতায় ফেরার জন্য মরক্কো একের পর এক আক্রমণ চালায় এবং ৩৯তম মিনিটে কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় অধিনায়ক আশরাফ হাকিমির কাছ থেকে। বিলাল আল খানুসের ডিফ্লেক্টেড ক্রসে হাইতির গোলরক্ষক জনি প্ল্যাসাইড হাত ছোঁয়াতে সক্ষম হলেও বল পুরোপুরি ঠেকাতে পারেননি। সুযোগটি কাজে লাগিয়ে হাকিমি বল জালে জড়িয়ে সমতা ফেরান মরক্কোকে।

তারা যখন আরও গোলের পথে এগিয়ে যাচ্ছিল, ঠিক তখনই আবারও লিড নেয় হাইতি। ৪৩তম মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া দুর্দান্ত শটে উপরের কোণা দিয়ে জাল কাঁপান উইলসন ইসিডর। তবে রোমাঞ্চকর প্রথমার্ধের শেষেও বাকি ছিল আরেকটি গোল। যোগ করা সময়ে হাকিমির ক্রস থেকে বল জালে জড়ান ইসমায়েল সাইবারি। বিশ্বকাপে তার তৃতীয় গোলে বিরতিতে যাওয়ার আগে ২-২ সমতা ফেরায় মরক্কো।

ম্যাচের ৭৮তম মিনিটে সৌফিয়ান রাহিমির শট প্রতিপক্ষের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ালে মরক্কো ৩-২ ব্যবধানে এগিয়ে যায়। এরপর ৮৯তম মিনিটে গেসিম ইয়াসিন গোল করে সম্ভাব্য অঘটনের সব আশঙ্কার অবসান ঘটান। মরক্কোর শেষ দুই গোলদাতাই বদলি নেমেছিলেন। ৪-২ ব্যবধানে জয়ের পরও গ্রুপ ‘সি’-তে ব্রাজিলের পেছনে দ্বিতীয় হয়ে শেষ ৩২-এ জায়গা নিশ্চিত করে মরক্কো। গ্রুপের অন্য ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ৩-০ গোলে স্কটল্যান্ডকে হারিয়েছে।

নেইমারের ফেরার ম্যাচে স্কটল্যান্ডকে উড়িয়ে দিলো ব্রাজিল

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 25 June, 2026, 9:12 am
নেইমারের ফেরার ম্যাচে স্কটল্যান্ডকে উড়িয়ে দিলো ব্রাজিল

নিজেদের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়রকে পেতে ৭৮১ দিন অপেক্ষা করতে হয়েছে ব্রাজিলকে। চোটজর্জর এই তারকার প্রত্যাবর্তনের ম্যাচটি অবশ্য তিনি মাঠে নামার আগেই রাঙিয়ে দিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র ও ম্যাথিউস কুনহা। যাতে ভর করে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে নকআউট রাউন্ডে উঠল ব্রাজিল।

মায়ামির হার্ড রক স্টেডিয়ামে প্রথমার্ধেই দ্বিগুণ ব্যবধানে পিছিয়ে ছিল স্কটল্যান্ড। বিরতির পর তারা ম্যাচে ফিরতে মরিয়া হয়ে আক্রমণ চালায়। তবে কিছুতেই গোলের দেখা পাচ্ছিল না স্কটিশরা। গোললাইন থেকে একাধিক বল ফেরত পাঠিয়ে তাদের হতাশ করেছেন অ্যালিসন বেকার। এরই মাঝে ৬০ উল্টো তাদের আবারও পিছিয়ে দিলেন কুনহা। ম্যাচে ব্রুনো গুইমারেসের দ্বিতীয় অ্যাসিস্টে তিনি আসরের তৃতীয় গোলটি করলেন।

যথারীতি গোলের পর সার্ফারদের মতো উত্তাল ঢেউয়ে ভারসাম্য রক্ষার সেই উদযাপন কলেন কুনহা। সেই নাচে যোগ দিলেন লুকাস পাকেতা, আর গ্যালারিতে মাতোয়ারা পুরো হলুদ শিবির। অনেকদিন ধরে নম্বর নাইন খুঁজে ফেরা ব্রাজিল যেন উপযুক্ত ব্যক্তিকে পেয়ে গেল এবারের বিশ্বকাপে। আগের ম্যাচে কুনহা হাইতির বিপক্ষে জোড়া গোল করেছিলেন।

এর আগে ম্যাচের মাত্র সাত মিনিটেই ব্রাজিলকে এগিয়ে দিয়েছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। স্কটল্যান্ড সেন্টার-ব্যাক স্কট ম্যাককেনার দুর্বলতায় ‍সুযোগটা বলতে গেলে উপহার হিসেবেই তিনি পেয়েছিলেন। স্কটিশ গোলরক্ষক অ্যাঙ্গাস গুনকে কাটিয়ে যা ঠাণ্ডা মাথায় তিনি জালে জড়ান। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে দারুণ এক হেডে ব্যবধান দ্বিগুণ করেন ভিনিসিয়ুস। তার উদ্দেশে ক্রস বাড়িয়ে ছিলেন গুইমারেস। লাফিয়ে সেটিকে জালে পৌঁছে চলতি বিশ্বকাপে নিজের চতুর্থ গোল পেলেন ভিনি। এরপর নাচলেন কর্নার ফ্ল্যাগ ধরে।

আরও বেশ কয়েকটি সুযোগ নষ্ট না করলে ব্রাজিলের জয়ের ব্যবধানটা বাড়তে পারত। তবে ২০২৩ সালের ১৭ অক্টোবরের পর নেইমারের প্রত্যাবর্তন এবং ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ওঠায় সেই আক্ষেপ আর থাকার কথা নয় সেলেসাওদের। এ ছাড়া দ্বিতীয়ার্ধে ব্রাজিলের রক্ষণে একের পর হানা দেওয়া স্কটল্যান্ডকে রুখে দিতে দুর্দান্ত সব সেভ করেছেন ব্রাজিল গোলরক্ষক অ্যালিসন। বিশেষ করে স্কটিশ প্রধান তারকা স্কট ম্যাকটোমিনের একাধিক প্রচেষ্টা ছিল অনবদ্য।

ব্রাজিল প্রথমার্ধে পজেশনে পিছিয়ে থাকলেও, দ্বিতীয়ার্ধে তারা বলের বেশিরভাগ নিয়ন্ত্রণ দখলে নিয়েছে। পাশাপাশি গোলের জন্য ২১টি শট নিয়ে ৮টিই লক্ষ্যে ছিল আনচেলত্তির শিষ্যদের। বিপরীতে স্কটল্যান্ড ৯ শটের ৫টি লক্ষ্যে রাখতে পারে। ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ব্রাজিল শীর্ষে এবং স্কটল্যান্ড ৩ পয়েন্ট নিয়ে তিনে থেকে শেষ করল।

কাতারকে বিদায় করেও নকআউটের অপেক্ষায় থাকতে হচ্ছে বসনিয়ার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 25 June, 2026, 8:55 am
কাতারকে বিদায় করেও নকআউটের অপেক্ষায় থাকতে হচ্ছে বসনিয়ার

জীবন-মরণ ম্যাচে বুধবার রাতে সিয়াটলের মাঠে যেন বসনিয়া ও হার্জেগোভিনার ফুটবলাররা পণ করেই নেমেছিলেন। কাতারকে ৩-১ গোলে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়েছে সের্হেই বারবারেজের শিষ্যরা। তবে জয়ের আনন্দ ছাপিয়ে বসনিয়ার শিবিরে এখন দুশ্চিন্তার মেঘ। গ্রুপের অপর ম্যাচে কানাডার ভাগ্য তাদের চেয়ে গোল ব্যবধানে কিছুটা ভালো হওয়ায়, সরাসরি নকআউটের সুযোগ হাতছাড়া হয়েছে বসনিয়ার। এখন তাদের তাকিয়ে থাকতে হচ্ছে সেরা তৃতীয় দলের তালিকার জটিল হিসাব-নিকাশের দিকে।

ম্যাচের শুরু থেকেই বসনিয়ার আক্রমণে দিশেহারা ছিল কাতারের রক্ষণভাগ। ২৯ মিনিটে কেরিম আলাজবেগোভিচ বক্সের বাইরে থেকে যে বুলেট গতির শটটি নেন, তা ছিল এবারের বিশ্বকাপের অন্যতম সেরা গোল। ঠিক পাঁচ মিনিট পরই আসে দ্বিতীয় গোল। এডিন জেকোর নেওয়া শট কাতারের ডিফেন্ডার সুলতান আল বারাকের পায়ে লেগে দিক পরিবর্তন করে জালের ঠিকানা খুঁজে নেয়। ৩৮ মিনিটে জেকোর আরও একটি জোরালো শট পোস্টে লেগে ফিরে না আসলে ব্যবধান তখনই ৩-০ হতে পারত। তবে বিরতির ঠিক আগে হাসান আল হাইদোসের গোলে এক গোল শোধ দিয়ে ম্যাচে ফেরার লড়াইয়ে টিকে থাকে কাতার।

বিরতির পর খেলার কৌশল কিছুটা বদলে ফেলে বসনিয়া। আক্রমণে ধার কমানোর চেয়ে তারা রক্ষণ সামলানোতে বেশি মনোযোগ দেয়। সমতায় ফেরার জন্য কাতার মরিয়া হয়ে উঠলেও বসনিয়ার জমাট রক্ষণ ভাঙতে পারেনি। উল্টো ৮১ মিনিটে আর্মিন মাহমিচ দারুণ এক গোল করে কাতারের কফিনে শেষ পেরেক ঠুকে দেন। ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়লেও, গোল পার্থক্যের গোলকধাঁধায় পড়ে গ্রুপ রানার্স-আপ হওয়ার সুযোগ হাতছাড়া করে বসনিয়া।

গ্রুপ পর্বে ৩ ম্যাচে ৪ পয়েন্ট পাওয়া বসনিয়া এখন ১২টি গ্রুপের সেরা ৮টি তৃতীয় দলের তালিকায় জায়গা পাওয়ার অপেক্ষায়। টুর্নামেন্টের এই পর্যায়ে সুইজারল্যান্ডের কাছে বড় ব্যবধানের পরাজয়টিই এখন তাদের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে, কোনো জয় ছাড়াই ১ পয়েন্ট নিয়ে এবারের আসর থেকে বিদায় নিল ২০২২ বিশ্বকাপের আয়োজক কাতার।