খুঁজুন
শনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

টেকনাফে আড়াই লাখ ইয়াবা জব্দ, মিয়ানমারের নাগরিকসহ আটক ৪

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ২৮ জানুয়ারি, ২০২২, ২:৩১ অপরাহ্ণ
টেকনাফে আড়াই লাখ ইয়াবা জব্দ, মিয়ানমারের নাগরিকসহ আটক ৪

কক্সবাজারের টেকনাফ উপজেলায় পৃথক অভিযানে দুই লাখ ৫৮ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে বলে দাবি করছে বিজিবি। নাফ নদে গতকাল বৃহস্পতিবার পৃথক অভিযানে এসব ইয়াবা জব্দ করা হয় বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে। এসব ইয়াবার মূল্য সাত কোটি ৭৪ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। এ সময়ের মধ্যে মিয়ানমারের নাগরিকসহ চার জনকে আটক করা হয়। এ ছাড়া আরও কয়েকজন পালিয়ে যান।

টেকনাফ বিজিবি-২-ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার গতকাল বৃহস্পতিবার রাতে ব্যাটালিয়ন সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন।

আটক ব্যক্তিরা হলেন—মিয়ানমারের বাসিন্দা নেম ইউ চ (৩৬), ছেওয়াচি (৩৮), টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মো. জাহাঙ্গীর আলম (৪২) ও সাবরাং ইউনিয়নের মো. হাফেজ আহমেদ (৪০)।

লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার দাবি করেন, মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দরে কাঠবোঝাই করে আসা একটি ট্রলার বাংলাদেশের জলসীমায় প্রবেশের সময় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি) তিনটি স্পিডবোট দিয়ে নাফ নদে ধাওয়া করে। এ সময় ট্রলারটি সাবরাং এলাকায় নাফ নদের জিন্নাহখাল নামক স্থানে বালুচরের ওপরে উঠিয়ে দেওয়া হয়। পরে ট্রলারে অবস্থানরত চার ব্যবসায়ী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি’র টহলদল তাঁদের আটক করতে সক্ষম হয়। তাঁদের বক্তব্য সন্দেহজনক হওয়ায় ট্রলারটিকে টেকনাফ জেটিঘাটে নিয়ে তল্লাশি করা হয়। এ সময় ট্রলারের ইঞ্জিনের নিচ থেকে অভিনব পদ্ধতিতে লুকানো অবস্থায় একটি বস্তা উদ্ধার করা হয়। ওই বস্তার ভেতর থেকে দুই কোটি ৩৪ লাখ টাকা মূল্যমানের ৭৮ হাজার ইয়াবা জব্দ করা হয় এবং দুজন বিদেশি নাগরিকসহ চার জনকে আটক করা হয়।

এ ছাড়া অপর অভিযানের সময় গতকাল দিবাগত রাত সোয়া ১২টার দিকে নাফ নদের খারাংখালী এলাকায় সন্দেহভাজন পাঁচ থেকে ছয় জন মাদক কারবারীকে একটি কাঠের নৌকায় মিয়ানমারের মুদদ্বীপ থেকে নাফ নদ পার হয়ে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখেন বিজিবি’র একটি টহলদলের সদস্যেরা। নৌকাটি শূন্য রেখা অতিক্রম করে নাফ নদের তীরে এলে দুই থেকে তিন জন লোক বেড়িবাঁধ দিয়ে নৌকাটির কাছে যান। ওই সময় নৌকা থেকে মাদকের চালান তাঁদের হস্তান্তর করার সময় বিজিবি’র টহলদল তৎক্ষণাত চ্যালেঞ্জ করে। এ সময় মাদক কারবারীরা বিজিবি’র টহলদলকে লক্ষ্য করে গুলি ছুড়লে আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি ছোড়ে। এতে অজ্ঞাতনামা মাদক কারবারীরা নৌকা থেকে লাফিয়ে নাফ নদ দিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যান। এ সময় ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে নদের তীরে দুই বস্তা ইয়াবা উদ্ধার করা হয়। গণনা করে দেখা যায় সেখানে পাঁচ কোটি ৪০ লাখ টাকা মূল্যমানের এক লাখ ৮০ হাজার ইয়াবা ছিল।

বিজিবি’র অধিনায়ক আরও জানান, অবৈধ মাদক বহন এবং পাচারের দায়ে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে টেকনাফ থানায় একটি মামলা প্রক্রিয়াধীন।

এন-কে

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…