কর্ণফুলী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ বাবা-ছেলে

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ৩০ জানুয়ারি, ২০২২, ৫:৪৫ সন্ধ্যা
কর্ণফুলী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ বাবা-ছেলে

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে মাছ ধরতে নিখোঁজ হয়েছেন বাবা ও ছেলে। জাল দিয়ে মাছ মারার সময় ডিঙ্গি নৌকা উল্টে দুর্ঘটনাটি ঘটে।জানা যায়, আজ রবিবার (৩০ জানুয়ারি) ভোর ৫টার সময় কর্ণফুলী নদীর এভারগ্রিন ঘাট সংলগ্ন এলাকায় নদীতে পড়ে গিয়ে তারা নিখোঁজ হন।নিখোঁজরা হলেন, পটিয়ার কোলগাঁও এলাকার তপন দাস ও তার ছেলে সমীর দাস। তারা দুজনই পটিয়া উপজেলার কোলাগাঁও গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

খবর পেয়ে নৌ-পুলিশ, কোস্টগার্ড এবং ফায়ার সার্ভিসের কর্মীরা অভিযান পরিচালনা করছেন। বিকেল পৌনে ৫টায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের এক কর্মকর্তা বলেন, মাছ ধরতে গিয়ে কর্ণফুলী নদীতে ডিঙ্গি নৌকা উল্টে গিয়ে বাবা ও ছেলে নিখোঁজ হয়েছেন খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি টিম ঘটনাস্থলে পৌছে। ফায়ার সার্ভিস ভোর ৬টা থেকে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

Feb2
Feb2