খুঁজুন
শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

অপহরণ নয়, দুই সন্তানসহ প্রেমিকের সাথেই পালিয়েছে গৃহবধু!

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯, ৯:১৫ অপরাহ্ণ
অপহরণ নয়, দুই সন্তানসহ প্রেমিকের সাথেই পালিয়েছে গৃহবধু!

২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : দুই সন্তান নিয়ে উধাও হয়ে সাতদিন পর ফিরে এসেছে চট্টগ্রামের বোয়ালখালীর কুয়েত প্রবাসী ফখরুদ্দিন রুবেলের স্ত্রী ফাতেমা আক্তার নিপা।

এর আগে পরিবারের সন্দেহ ছিলো সন্তানসহ তাকে অপহরণ করা হয়েছে। ওই সন্দেহের জেরে তাদের উদ্ধারে নেমেছিলো পুলিশ। কিন্তু সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের তৎপরতায় ওই নারী সাতদিন পর ফিরে এসেছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে ওই নারী দুই সন্তান নিয়ে চট্টগ্রাম নগরীতে ফিরে আসার পর কাউন্টার টেরোরিজম ইউনিট তাদের হেফাজতে নেয়। এরপর তাদের জিডিমূলে নগরীর চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়।

হেফাজতে পুলিশের কাছে ওই নারী জানিয়েছে তাকে অপহরণ করা হয়নি। তিনি স্বেচ্ছায় তার আট বছরের প্রেমিক সীতাকুণ্ডের ভাটিয়ারির বাসিন্দা দুবাই প্রবাসী বাবুর সাথে পালিয়ে গিয়েছিলো। পুলিশ জানায়, তার ছেলে আদনান সাইদ অয়ন (৪) ও মেয়ে ফাহমিদা জাহান রিমিকে (২) সাথে নিয়ে প্রেমিক বাবুর সাথে ঢাকায় পালিয়ে গিয়েছিলো। নিপার বাবার বাড়ি এবং শ্বশুর বাড়ি বোয়ালখালী উপজেলায়।

জানা যায়, গত ১২ নভেম্বর চট্টগ্রাম নগরীর আমান বাজার থেকে সিএনজি অটো রিকশা নিয়ে বোয়ালখালী উপজেলার শাকপুরায় নিজ বাড়িতে যাওয়ার উদ্দ্যেশে রওনা হয়েছিলেন। অটোরিকশাটি কাপ্তাই রাস্তার মাথা এলাকায় গেলে দুই সন্তানসহ উধাও হয়ে যান ওই গৃহবধু।

পরে তাদেরকে অপহরণ করা হয়েছে ভেবে গৃহবধুর মা নগরীর চান্দগাঁও থানায় একটি সাধারণ ডায়েরী করেন। জিডিতে তিনি উল্লেখ করেন কাপ্তাই রাস্তার মাথায় তিনি অটো রিকশা দাঁড় করিয়ে কাপড় কিনতে নামলে মাত্র দশমিনিটের মধ্যে সিএনজিসহ তার মেয়ে ও নাতনিরা উধাও হয়ে গেছে।

কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার মঈনুল ইসলাম বলেন, দুই শিশু সন্তানসহ গৃহবধু উধাও হওয়ার ঘটনাটি বিভিন্ন সামাজিক মাধ্যম ও পত্রিকায় চাঞ্চল্য সৃষ্টি করলে চান্দগাঁও থানায় সাধারণ ডায়েরির উপর ভিত্তি করে মামলাটির তদন্তভার নেয় চট্টগ্রাম নগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।

তিনি বলেন, অপহরণ ধরেই তদন্ত করতে গিয়ে বাস্তবে ঘটনার চিত্র উঠে আসে ভিন্ন। উধাও হওয়ার ঘটনাস্থলের বিভিন্ন স্থানের সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে নিশ্চিত হয়েছি ওই গৃহবধূ অপহৃত হয়নি।

ঘটনাটি তদন্তে ইউনিটের বিভিন্ন সদস্যরা যখন ওই নারীকে উদ্ধারে কাজ শুরু করেছে এবং তার প্রেমিক বাবুর সম্পর্কে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করা হচ্ছিল তখন মঙ্গলবার সকালে সে দুই সন্তানসহ চট্টগ্রামে ফিরে আসে। পরে তাকে পুলিশ হেফাজতে নিলে সে স্বীকার করেন তার দুই সন্তানসহ তার প্রেমিকের সাথেই সে ঢাকায় পালিয়েছিলো। পুলিশ জানায়, সাত বছর আগে বিয়ে হওয়ার এক বছর আগে থেকেই বাবুর সাথে প্রেমের সম্পর্ক ছিল গৃহবধুর ফাতেমা আক্তার নিপা (২৫)র।

Feb2

হজযাত্রীদের কাছে দেশ ও জাতির জন্য দোয়া চাইলেন প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৮:৫২ পূর্বাহ্ণ
হজযাত্রীদের কাছে দেশ ও জাতির জন্য দোয়া চাইলেন প্রধানমন্ত্রী

২০২৬ সালের পবিত্র হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলতি মৌসুমের প্রথম হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী উদ্বোধনী ফ্লাইটে গিয়ে হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি দেশ ও জাতির জন্য তাদের কাছে দোয়া চান।

প্রধানমন্ত্রী বলেন, “আপনারা প্রত্যেকে আল্লাহর মেহমান। আপনাদের যাদের আল্লাহর ঘরে যাওয়ার তৌফিক হয়েছে, তারা যদি হাত তুলে দোয়া করেন, আল্লাহ আপনাদের দোয়া কবুল করবেন।”

আল্লাহর মেহমানদের দেশ ও জাতির কল্যাণে দোয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আপনারা দেশ ও দেশের মানুষের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তৌফিক দেন, আমাদের সামনে যত সমস্যা-বিপদ আছে, সেগুলো যেন আমরা মোকাবিলা করতে পারি। দেশের মানুষের জন্য নেওয়া উদ্যোগগুলো যেন সফলভাবে বাস্তবায়ন করতে পারি। তিনি আগামী বছর থেকে সুযোগ-সুবিধা বাড়ানোর পাশাপাশি হজের খরচ কমানোর আশ্বাস দেন।”

প্রধানমন্ত্রী বলেন, “আমরা সরকার গঠনের আগেই অন্তর্বর্তী সরকারের সময়েই এই হজ ব্যবস্থার বেশিরভাগ কাজগুলো হয়ে গিয়েছিল। তারপরও যতটুকু সম্ভব আমরা চেষ্টা করেছি, অন্তত ১২ হাজার টাকা কমানোর চেষ্টা করেছি। আগামী বছর যাতে আরো খরচ কমাতে পারি, কম খরচে যাতে হজে পাঠানোর ব্যবস্থা করতে পারি সেজন্য দোয়া করবেন।”

এসময় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ, বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা), স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, বিমান পরিবহন ও পর্যটন সচিব ফাহমিদা আখতারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইরানের বন্দরে অবরোধ না তুললে হরমুজ বন্ধ করে দেওয়া হবে

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৮:৩০ পূর্বাহ্ণ
ইরানের বন্দরে অবরোধ না তুললে হরমুজ বন্ধ করে দেওয়া হবে

ইরানের উপসাগরীয় বন্দরগুলোর ওপর থেকে যুক্তরাষ্ট্র অবরোধ না তুলে নিলে হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিবাফ।

শুক্রবার (১৭ এপ্রিল) মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে ঘালিবাফ বলেন, ট্রাম্প গত এক ঘণ্টায় সামাজিকমাধ্যমে সাতটি পোস্ট করেছেন। যার সবগুলোই মিথ্যা। তবে ট্রাম্পের কোন পোস্টগুলো মিথ্যা সেটি উল্লেখ করেননি তিনি।

ইরানি স্পিকার বলেন, “হরমুজ খোলা নাকি বন্ধ, এটির নিয়মাবলী কী হবে— সেটি মাঠপর্যায়ে নির্ধারিত হবে, সামাজিকমাধ্যমে নয়। হরমুজে জাহাজ চলাচল করবে নির্ধারিত রুটে এবং ইরানের অনুমতি সাপেক্ষে।”

হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৯:২৮ অপরাহ্ণ
হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য ইরান উন্মুক্ত করে দিলেও দেশটির ওপর নৌ-অবরোধ বজায় রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (১৭ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া পৃথক দুটি পোস্টে তিনি এই অবস্থান পরিষ্কার করেন।

ডোনাল্ড ট্রাম্প তার পোস্টে লেখেন, ‘হরমুজ প্রণালি এখন ব্যবসা এবং জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণ প্রস্তুত। তবে ইরানের সাথে আমাদের যাবতীয় লেনদেন বা চুক্তি শতভাগ সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশটির ওপর আরোপিত মার্কিন নৌ-অবরোধ পূর্ণ শক্তিতে বহাল থাকবে।’

তবে এই সমঝোতা প্রক্রিয়াটি খুব দ্রুত শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। ট্রাম্পের মতে, চুক্তির অধিকাংশ পয়েন্ট বা বিষয় ইতোমধ্যে আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হয়েছে।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ঘোষণা করেন, লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলমান যুদ্ধবিরতির প্রতি সম্মান জানিয়ে হরমুজ প্রণালি উন্মুক্ত করা হয়েছে। লেবাননে ১০ দিনের এই যুদ্ধবিরতি চলাকালীন সব ধরনের বাণিজ্যিক জাহাজ এই পথ দিয়ে নিরাপদে যাতায়াত করতে পারবে।

উল্লেখ্য, লেবাননে যুদ্ধবিরতি কার্যকর করা ছিল ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার আলোচনার অন্যতম প্রধান শর্ত। গতকাল প্রেসিডেন্ট ট্রাম্প লেবাননে এই ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেন। যদিও সমুদ্রপথটি উন্মুক্ত হওয়ায় বিশ্ববাজারে স্বস্তি ফিরেছে, তবে ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধ বহাল থাকায় দুই দেশের মধ্যকার চূড়ান্ত সমঝোতা এখন সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।