হাইকোর্টে জায়েদ খানের আপিল আবেদন, শুনানি হতে পারে আজ

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৭ ফেব্রুয়ারি, ২০২২, ১২:৩৬ দুপুর
হাইকোর্টে জায়েদ খানের আপিল আবেদন, শুনানি হতে পারে আজ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদের প্রার্থিতা বাতিল সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আপিল করেছেন জায়েদ খান।

আজ সোমবার তার আইনজীবী নাহিদ সুলতানা যুথি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, নির্বাচনি আপিলের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করা হয়েছে।

বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের শুনানি হতে পারে আজ।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনের ফলাফলে সাধারণ সম্পাদক পদে জয়ী হন জায়েদ খান। তবে (শনিবার) আরেক প্রার্থী নিপুণ নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে আবেদন করলে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণ আক্তারকে সাধারণ সম্পাদক ঘোষণা করেছেন এবারের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে আপিল বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করা পরিচালক সোহানুর রহমান সোহান।

গত শনিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নির্বাচনের আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান এক সভা শেষে এ সিদ্ধান্ত ঘোষণা করেন।

এন-কে

Feb2
Feb2