মাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সারা আলী খান
আশির দশকে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজত্ব করা বহুমুখী বলিউড অভিনেত্রীদের একজন, নিঃসন্দেহে অমৃতা সিং ওরফে ডিঙ্গি।
বর্ষীয়ান এই অভিনেত্রীর জন্মদিন ৯ ফেব্রুয়ারি। ১৯৫৮ সালে এই দিনে জন্মগ্রহণ করেন এ নায়িকা। মায়ের জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে মা-মেয়ের অনেক ছবি শেয়ার করেছেন সারা। দেখে সন্দেহ নেই, মায়ের কার্বন কপি হয়েছেন সারা আলী খান।
ছবিতে জন্মদিনের একটি নোট ও ছিল। আপস.. যাতে লেখা ছিল, “শুভ শুভ শুভ জন্মদিন মা আমাকে সবসময় বাস্তবতা কে দেখানোর জন্য ধন্যবাদ, সবসময় আমাকে অনুপ্রাণিত, উৎসাহিত করার জন্য ধন্যবাদ।”
মাকে সুখী এবং গর্বিত করারও প্রতিশ্রুতি জানান সারাহ। মাকে ভালোবেসে তার এই পোস্টটি ভক্তদের মুগ্ধ করেছে। প্রাক্তন স্বামী সাইফ আলি খানের বোন সাবা আলি খানের কাছ থেকেও জন্মদিনের শুভেচ্ছা পেয়েছেন অমৃতা সিং। সাইফ আলি খান এবং অমৃতা সিংয়ের কন্যা সারা আলি।
২০০৪ সালে বাবা-মার বিয়েবিচ্ছেদ হয়। তারপর অভিষেক কাপুরের ‘কেদারনাথ’-এর সহ-অভিনেতা প্রয়াত সুশান্ত সিং রাজপুতের সঙ্গে অভিনয়ের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন সারাহ এবং এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি সারার।
এক সংবাদপত্রের সাক্ষাৎকারে মা অমৃতা সিংয়ের সঙ্গে নিজের বন্ধন সম্পর্কে কথা বলেছিলেন সারা আলী খান। বলেছিলেন মায়ের পরামর্শ ছাড়া জামার সঙ্গে এক জোড়া চুড়িও পরেন না। মায়ের কাছ থেকে নাকি কখনোই পালাতে পারেন না সারা।
যেখানেই যান না কেন দিনশেষে মায়ের কাছেই ফিরতে হয় তার। এমনকি বিয়ের পরও স্বামী এবং মাকে একসঙ্গে নিয়ে থাকতে চান তিনি। এমন করেই মায়ের সঙ্গে নিজের মধুর সম্পর্কের কথা তুলে ধরেছিলেন সারা। সারাকে শেষ পর্দায় দেখা গেছে ‘আতরঙ্গি রে’-তে অক্ষয় কুমার এবং ধানুশের সঙ্গে। এখন চলছে তার সিনেমা ‘গ্যাসলাইট’-এর কাজ। পবন ক্রিপলানি পরিচালিত, সিনেমাটির শুটিং এই মাসেই শুরু হওয়ার কথা রয়েছে।
এন-কে


আপনার মতামত লিখুন