টেকনাফে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষ, যাত্রীর মৃত্যু
কক্সবাজার-টেকনাফ এটিএম জাফর আলম সড়কের মরিচ্যা চেকপোস্ট দক্ষিণে হিরারদ্বীপ রাস্তার মাথায় কাভার্ডভ্যান ও যাত্রীবাহী সিএনজি অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে এক যাত্রীর মৃত্যু হয়। সেই সঙ্গে অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। বুধবার (১৬ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, টেকনাফমুখী পণ্যবাহী কাভার্ডভ্যান ও কক্সবাজারমুখী সিএনজি অটোরিকশা সড়কের ওই এলাকায় এসে সংঘর্ষে জড়ায়। এতে ঘটনাস্থলে একজন মারা যান।
রামু হাইওয়ে পুলিশের এসআই জয়নাল আবেদীন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে একজনের লাশ মিলেছে। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক। তাদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতদের নাম ঠিকানা তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। গাড়ি দুটি জব্দ করা হয়েছে। দুমড়ে মুচড়ে গেছে সিএনজিটি।
এন-কে


আপনার মতামত লিখুন