মারা গেলেন আইসিউ চিকিৎসক সামিনা আক্তার

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২২, ১২:৪০ দুপুর
মারা গেলেন আইসিউ চিকিৎসক সামিনা আক্তার

নগরীর কাজীর দেউড়িতে সড়ক দুর্ঘটনায় আহত চিকিৎসক ডা. সামিনা আক্তার চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলজে (চমেক) হাসপাতালের আইসিউতে মারা গেছেন।

আজ ১৭ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় এ চিকিৎসক মারা গেছেন। এর আগে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ডা. সামিনা আক্তার রেডিসন ব্লুর সামনে সিএনজি অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন। দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

বিষয়টি ‍নিশ্চিত করে চমেক আইসিইউ বিভাগের চিকিৎসক ডা. হারুনুর রশিদ জানান, ডা. সামিনার মাথায় অস্ত্রোপচার করা হয়। কিন্তু অবস্থার উন্নতি হয়নি। মাথায় মারাত্মক আঘাত ছিল, বুকের হাড়ও ভেঙে গেছে।

ডা. সামিনা আক্তার ইউএসটিসি’র সাবেক ছাত্রী। বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালের আইসিইউ বিভাগে কর্মরত ছিলেন তিনি। গ্রামের বাড়ি ফেনী। মেহেদীবাগে পরিবার নিয়ে থাকতেন। তার স্বামী মীর ওয়াজেদ আলীও চিকিৎসক। তাদের এক মেয়ে ও এক ছেলে।

এন-কে

Feb2
Feb2