চট্টগ্রামে করোনায় নতুন শনাক্ত ৩৯
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় নতুন ৩৯ জন আক্রান্ত হয়েছেন। সংক্রমণ হার ১ দশমিক ৭২ শতাংশ। এ সময় করোনায় কোনো রোগীর মৃত্যু হয়নি।
২১ ফেব্রুয়ারি, সোমবারের চট্টগ্রামের করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠনো প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, ফৌজদারহাট বিআইটিআইডি, নগরীর ১০ ল্যাব ও এন্টিজেন টেস্টে রোববার চট্টগ্রামের ২ হাজার ২৬৮ জনের নমুনা পরীক্ষা করলে নতুন ৩৯ জন পজিটিভ শনাক্ত হন। এর মধ্যে শহরের ৩৪ জন ও তিন উপজেলার ৫ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে ফটিকছড়ি ও পটিয়ায় ২ জন করে এবং রাউজানে একজন। জেলায় করোনায় মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ১ লাখ ২৬ হাজার ৮৫ জন। এর মধ্যে শহরের ৯১ হাজার ৬৯৪ ও গ্রামের ৩৪ হাজার ৩৯১ জন। রোববার করোনায় শহর ও গ্রামে কারো মৃত্যু হয়নি। মৃতের সংখ্যা ১ হাজার ৩৬২ জনই রয়েছে। এতে শহরের ৭৩৪ ও গ্রামের ৬২৮ জন।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে করোনাভাইরাসের সংক্রমণ হ্রাসের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। ৪৭ দিন পর আজ প্রথম পঞ্চাশের কম রোগী শনাক্ত হয়েছে। চট্টগ্রামের ১৫ উপজেলার মধ্যে ১২টিতে কোনো নতুন রোগী পাওয়া যায়নি। বিগত ৩ জানুয়ারি চট্টগ্রামে করোনাভাইরাসে এর চেয়ে কম নতুন ৩৫ জন আক্রান্ত শনাক্ত হন। সংক্রমণ হার ছিল ২ দশমিক ৯৮ শতাংশ। এ সময়ে করোনায় আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি।
এন-কে


আপনার মতামত লিখুন