খুঁজুন
, ,

আন্তর্জাতিক অর্থায়ন থেকে রাশিয়াকে বাদ দিলেন বাইডেন

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 23 February, 2022, 12:15 pm
আন্তর্জাতিক অর্থায়ন থেকে রাশিয়াকে বাদ দিলেন বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্থানীয় সময় মঙ্গলবার রাশিয়ার সরকারকে আন্তর্জাতিক অর্থায়ন থেকে বিচ্ছিন্ন করেছেন এবং দেশটির দুটি বড় ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। খবর ভয়েস অব আমেরিকার।

হোয়াইট হাউস থেকে মার্কিন জনগণের উদ্দেশে দেওয়া এক সংক্ষিপ্ত ভাষণে বাইডেন ঘোষণা করেন, পূর্ব ইউক্রেনে রাশিয়ার সৈন্যদের চলাচল ‘আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।’

বাইডেন বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সোমবার দিনের শেষের দিকে পূর্ব ইউক্রেন সীমান্ত পেরিয়ে লুহানস্ক ও ডোনেটস্ক অঞ্চলে সেনা পাঠানোর আদেশ ছিল কার্যত ‘ইউক্রেনে রাশিয়ার আক্রমণের সূচনা।’

এর কয়েক ঘণ্টা আগে, পুতিন লুহানস্ক ও ডোনেটস্ক অঞ্চলকে স্বাধীন ঘোষণা করে বলেন, এ দুটি অঞ্চল আর ইউক্রেনের অংশ নয়।

বাইডেন পুতিনকে ইঙ্গিত করে প্রশ্ন করেন, ‘পুতিন কী মনে করেন, প্রতিবেশীদের ভূখণ্ডাধীন অঞ্চলকে নতুন তথাকথিত দেশ ঘোষণা করার অধিকার তাঁকে কে দিয়েছে?’

এ সময় বাইডেন জানান, তাঁর এ নিষেধাজ্ঞা রাশিয়া সরকারকে ‘পশ্চিম থেকে অর্থ সংগ্রহ’ বন্ধ করে দেবে। এবং বাইডেন সংকল্প ব্যক্ত করেন যে, রাশিয়া ‘যদি তার বাহিনী নিয়ে পশ্চিমে ইউক্রেনের দিকে অগ্রসর হয়, তাহলে তাকে আরও বেশি মূল্য (আরও নিষেধাজ্ঞাসহ) দিতে হবে।’

অন্যদিকে, গত সোমবার ক্রেমলিনের একটি বক্তৃতায়, পুতিন ঘোষণা করেন—ইউক্রেন কখনোই স্বাধীন রাষ্ট্র ছিল না এবং এটি পশ্চিমের হাতের ‘পুতুল’ নয়। ইউক্রেন বরাবরই বৃহত্তর রুশ প্রভাব বলয়ের অংশ হিসেবে অন্তর্ভুক্ত ছিল।

পুতিন সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘তিনি সরাসরি ইউক্রেনের অস্তিত্বের ওপর হামলা করেছেন।’

এ ছাড়া বাইডেন বলেন, কূটনৈতিক পথ ধরে সংকট নিরসনের মধ্য দিয়ে একটি পূর্ণ আক্রমণের মতো ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি এড়ানোর সময় এখনও রয়েছে।

বাইডেন তাঁর বক্তৃতার উপসংহারে বলেন, ‘আমরা রাশিয়াকে তার কাজ দিয়ে বিচার করতে যাচ্ছি, কথা দিয়ে নয়।’

তবে, মঙ্গলবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, রাশিয়া এখনও ‘আলোচনার জন্য প্রস্তুত রয়েছে।’

এন-কে

Feb2
Feb2

কর্ণফুলীতে ডুবল লাইটার জাহাজ, ১২ নাবিক উদ্ধার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 30 June, 2026, 12:03 pm
কর্ণফুলীতে ডুবল লাইটার জাহাজ, ১২ নাবিক উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলী নদীর নেভাল একাডেমি সংলগ্ন এলাকায় পাথরবোঝাই একটি লাইটার জাহাজ আংশিক ডুবে গেছে। তবে এ ঘটনায় জাহাজে থাকা ১২ নাবিকের সবাইকে জীবত অবস্থায় উদ্ধার করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার (৩০ জুন) ভোর সাড়ে ৫টার দিকে নেভাল একাডেমির বিপরীতে ট্রেনিং ওয়ালের পাশে ‘এমভি বে হারবার-২’ নামের লাইটার জাহাজটি এই দুর্ঘটনার কবলে পড়ে।

কোস্টগার্ডের জনসংযোগ শাখা থেকে জানা গেছে, জাহাজডুবির খবর পাওয়া মাত্রই কোস্টগার্ডের একটি দল দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। দুর্ঘটনাস্থল থেকে তাৎক্ষণিকভাবে আটজন এবং পরবর্তীতে তল্লাশি চালিয়ে আরও চারজনসহ মোট ১২ নাবিককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না : আপিল বিভাগ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 30 June, 2026, 11:05 am
আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না : আপিল বিভাগ

ঋণ খেলাপি হওয়ায় চট্টগ্রাম-৪ আসনে বিজয়ী বিএনপির আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। ফলে তার ফলাফল প্রকাশ করা যাবে না।

মঙ্গলবার (৩০ জুন) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন। এর আগে ১৫ জুন শুনানি শেষে রায়ের জন্য ৩০ জুন দিন ধার্য করেছিলেন।

আদালতে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির ও ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির। সঙ্গে ছিলেন আইনজীবী মো. আজিম উদ্দিন পাটোয়ারী।

আসলাম চৌধুরীর পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মিফতাহ উদ্দিন চৌধুরী ও ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

ঋণ খেলাপির অভিযোগ থাকা আসলাম চৌধুরীর মনোনয়নপত্র নির্বাচন কমিশনে আপিল শুনানির শেষ দিন গত ১৮ জানুয়ারি বৈধ ঘোষণা করা হয়।

সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ব্যাংকের করা রিট হাইকোর্ট খারিজ করে দিলে ব্যাংক কর্তৃপক্ষ পরে আপিল বিভাগে আবেদন করে।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে জামায়াতের প্রার্থী মো. আনোয়ার সিদ্দিকী লিভ টু আপিল করেন। ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ আসলাম চৌধুরীর প্রার্থিতা বহালের বিরুদ্ধে লিভ টু আপিল মঞ্জুর করেন।

ফলে আসলাম চৌধুরী নির্বাচন করার সুযোগ পান। কিন্তু আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফলাফল স্থগিত থাকবে এবং ফলাফল প্রকাশ হবে না বলে আদেশ দেওয়া হয়।

১২ ফেব্রুয়ারির নির্বাচনে আসলাম চৌধুরী বিজয়ী হন। কিন্তু আদালতের আদেশের কারণে ফলাফল প্রকাশিত হয়নি।

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 30 June, 2026, 10:34 am
টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

ম্যাচের মতো ফল নির্ধারণী টাইব্রেকারেও নাটকীয়তার জন্ম দিলো মরক্কো-নেদারল্যান্ডস। স্নায়ুরক্ষার এই লড়াইয়ে উভয় দলই যেন একের পর এক মিসের মহড়ায় নেমেছিল। মরক্কো মিস করার পর একইভাবে ডাচরাও মিস করেছে। শেষ পর্যন্ত পাঁচটি করে শট নেওয়ার পর ৩-২ ব্যবধানে ডাচদের বিশ্বকাপ থেকে বিদায় জানাল মরক্কো।

পাঁচ মিস, এক হাতে ইয়াসিন বুনোর সেভ এবং বার্ট ভেরব্রুখেন ঠেকানোর পরেও লাইন ক্রস। অবিশ্বাস্য ও নাটকীয় এক পেনাল্টি শ্যুটআউটে ডাচদের বিদায় এবং মরক্কোর শেষ ষোলো নিশ্চিত হয়েছে। ৯০ মিনিট এবং এরপর অতিরিক্ত ৩০ মিনিটে স্কোরলাইন ১–১ থাকায় খেলা গড়িয়েছিল টাইব্রেকারে।

যেখানে টানা প্রথম শটে গোল করেন নেদারল্যান্ডসের টিউন কুপমেইনার্স। পরের দুটি শটে মিস করেন মরক্কোর নেইল এল আয়নাউয়ি এবং ডাচ ফরোয়ার্ড জাস্টিন ক্লাইভার্ট। সুফিয়ান রাহিমি সমতায় ফেরান মরক্কোকে। নিজেদের তৃতীয় শটে দ্বিতীয় গোল পায় নেদারল্যান্ডসও, দিয়েছেন ভাউট ভেগহোর্স্ট। এরপর শেমসদিন তালবির গোলে মরক্কোকে ফের সমতায় ফেরানোর পর ডাচদের পক্ষে বাইরে শট মেরে বসেন কুইন্টেন টিম্বার্স।

গোলপোস্টে শট নিয়ে মরক্কোর অধিনায়ক আশরাফ হাকিমি নাটকীয়তার জন্ম দেন। এরপর বুনো ঠেকিয়ে দেন সামারভিলের শট। তবে পঞ্চম ও শেষ শটে সাইবারি ভুল করেননি। গোল দিয়েই জার্সি খুলে বুনো উল্লাসে মেতেছেন।